News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে আরও ছয় মাসের মেয়াদ বাড়ল আফস্পা-র
Image

নাগাল্যান্ডে আরও ছয় মাসের মেয়াদ বাড়ল আফস্পা-র

কোহিমা, ১ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডে আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট (আফস্পা বা এএফএসপিএ)-এর মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এএফএসপিএ)। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰকের এক বিজ্ঞপ্তিতে বিশেষ নির্দেশনার মাধ্যমে সম্পূর্ণ রাজ্যে আগামী ডিসেম্বর পর্যন্ত “উপদ্রুত অঞ্চল” হিসেবে ঘোষণা করেছে। ইতিপূর্বে গত ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার নাগাল্যান্ডেএ আফস্পা জারি করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগাল্যান্ডের পরিস্থিতি পর্যালোচনা করে আফস্পা-র মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তাতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে স্বশস্ত্র বাহিনীর সহায়তা নেওয়া হবে।

প্রসঙ্গত, নাগাল্যান্ডে গত ৩০ ডিসেম্বর আফস্পা-র মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। রাজ্যের পরিস্থিতি বিবেচনা করেই এই আইনের মেয়াদ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। ছয় মাসের জন্য ওই আইনের মেয়াদ বাড়ানো হলেও এই সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উন্নতি হয়নি। একদিকে করোনা-র প্রকোপ অন্যদিকে আইন-শৃঙ্খলা ব্যবস্থা সঠিক রাখা। সবমিলিয়ে আফস্পা পুনরায় জারি করাই শ্রেয় বলে মনে করেছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, আফস্পা কয়েক দশক ধরে নাগাল্যান্ডে লাগু রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পূ্র্বতন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সরকারি মধ্যস্থতাকারী আরএন রবি (বর্তমানে নাগাল্যান্ডের রাজ্যপাল) প্রমুখের উপস্থিতিতে দিল্লিতে নাগাল্যান্ডের উগ্রপন্থী সংগঠন এনএসসিএন (ইশাক-মুইভা / আইএম)-এর সঙ্গে গত ২০১৫ সালের ৩ আগস্ট কেন্দ্রের এক প্রারম্ভিক চুক্তি (ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিটি এখনও কার্যকর হয়নি।

রাজ্যে শান্তি ফিরিয়ে আনা প্রসঙ্গে এনএসসিএন-সহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যে কয়েকবার বৈঠক করেছেন রাজ্যপাল রবি। পরবর্তীতে তিনি তাঁর প্রতিবেদন দাখিল করেন। এর পরই নতুন করে আফস্পা-র মেয়াদ বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top