News Flash

  • Home
  • Uncategorized
  • পিছু হটতেই নারাজ ভারত ও চিন, তৃতীয় বৈঠকও বিফলে
Image

পিছু হটতেই নারাজ ভারত ও চিন, তৃতীয় বৈঠকও বিফলে

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): সীমান্ত বিবাদ ও উত্তেজনা মেটাতে ভারত-চিনের মধ্যে কর্পস কমান্ডার পর্যায়ের তৃতীয় বৈঠকও ফলপ্রসূ হল না। সূত্রের খবর, পিছু হটতেই নারাজ ভারত ও চিন। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সীমান্ত বিবাদ ও উত্তেজনা কমাতে ভারত-চিনের মধ্যে সামরিক স্তরে বৈঠক চলছিলই। তার মধ্যেই ঘটে গিয়েছে গত ১৫ জুনের রক্তাক্ত সংঘর্ষের ঘটনা। তার পরেও এক দফা বৈঠক হয়েছে। কিন্তু সেনা সমাবেশ নিয়ে জট কাটেনি। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের ভারত-চিন কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠক বসে। ভারতীয় ভূখণ্ডের চুসুল পয়েন্টে মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া বৈঠক চলতে থাকে প্রায় ১২ ঘন্টা ধরে এবং শেষ হয় মঙ্গলবার রাত এগারোটা নাগাদ। সূত্রের খবর, তৃতীয় বৈঠকও ফলপ্রসূ হয়নি।

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় মে মাসের গোড়া দিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রচুর সেনা সমাবেশ করে চিন। ভারতও পাল্টা সেনা ও রসদ মজুত শুরু করায় ভারত-চিন সম্পর্কে টানাপড়েন শুরু হয়। উত্তেজনা বাড়ে গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায়। সেই পরিস্থিতি থেকে স্থিতাবস্থা ফেরাতে শুরু হয়েছিল কোর কমান্ডার পর্যায়ের বৈঠক। গত ৬ জুন প্রথম দু’পক্ষের মধ্যে সেই বৈঠক হয়। তার পর ১৫ জুন রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে উত্তেজনা চরমে ওঠে। সাময়িক ভাবে সেই সামরিক পর্যায়ের বৈঠক অনিশ্চিত হয়ে পড়লেও ২২ জুন ফের দু’পক্ষ আলোচনায় বসে। এরপর মঙ্গলবার ১২ ঘন্টা ধরে চলল তৃতীয় দফা বৈঠক।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top