News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনিক কাজে মারাঠি ভাষা বাধ্যতামূলক, জারি নির্দেশিকা
Image

প্রশাসনিক কাজে মারাঠি ভাষা বাধ্যতামূলক, জারি নির্দেশিকা

মুম্বই, ১ জুলাই (হি. স.): মহারাষ্ট্র সরকারের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম এখন থেকে মারাঠি ভাষাতেই হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রশাসনিক দফতরে যাবতীয় কাজকর্ম মারাঠি ভাষাতেই হবে। এমনকি সহকর্মীদের মধ্যে কথাবার্তা মারাঠি ভাষাতে বলতে হবে। তা না হলে বেতন বৃদ্ধি এবং পদোন্নতি আটকে যাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দেশিকা আরও জানানো হয়েছে যে কর্মী মারাঠি ভাষায় কথা বলবে না তাকে কারণ দর্শাতে বলা হবে।যথাযথ কারণ না পেলে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে রাজ্য সরকারের তরফে যে সকল বিজ্ঞাপন দেওয়া হবে তা সবই মারাঠি ভাষায় হতে হবে।


উল্লেখ করা যেতে পারে রাজ্যে বিরোধী আসনে থাকাকালীন প্রশাসনিক কাজকর্ম মারাঠি ভাষাকে বাধ্যতামূলক করার দাবিতে একাধিকবার আন্দোলন করেছে শিবসেনা। এবার ক্ষমতায় এসে এই নির্দেশিকার মধ্যে দিয়ে সেই লক্ষ্য পূরণ করল তারা। রাজ্যের মারাঠি ভাষাভাষী মানুষরা যে এতে খুশি হবে তা ভালো করেই জানি শিবসেনা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top