News Flash

  • Home
  • Uncategorized
  • জিবির মর্গে ময়নাতদন্তের জন্য উৎকোচ দাবী, সুপারকে নালিশ
Image

জিবির মর্গে ময়নাতদন্তের জন্য উৎকোচ দাবী, সুপারকে নালিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷  রাজ্যের প্রধান হাসপাতাল জিবির মর্গে ময়নাতদন্তের জন্য মর্গের কর্মীদের  মোটা অংকের উৎকোচ দিতে হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে৷  এ ব্যাপারে জিবি হাসপাতালের সুপারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ এ ধরনের চাঞ্চল্যকর অভিযোগ পেয়ে জিবি হাসপাতালে সুপার নিজেও রীতিমতো হতবাক৷ জিবি হাসপাতাল সুপার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন৷ ঘটনার বিবরণে জানা গেছে উদয়পুরের চন্দ্রপুর এলাকার এক যুবককে জিবি হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়৷ জিবি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে রাখা হয়৷ শনিবার মৃত যুবকের ময়নাতদন্ত হওয়ার কথা৷ সে অনুযায়ী মৃত যুবকের পরিবারের লোকজন হাসপাতালে মর্গে যান৷  মর্গের  কর্তব্যরত কর্মীরা ময়নাতদন্তের জন্য রোগীর পরিবারের লোকজনদের কাছে ১০০০ টাকা উৎকোচ দাবি করে৷  টাকা মিটিয়ে না দিলে ময়নাতদন্ত করা হবে না বলে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়৷ শেষ পর্যন্ত বহু অনুনয়-বিননয় করে ৩০০ টাকা গুঁজে দিয়ে ময়নাতদন্তের কাজ শেষ করানো হয়৷ ঘটনা প্রত্যক্ষ করেছিল একজন বেসরকারি নিরাপত্তা কর্মী৷ সেই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে তাকে কাছ থেকে ছাঁটাই করতে বাধ্য করে৷ ঘটনাপ্রবাহ কে কেন্দ্র করে মৃতের পরিবারের লোকজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ নিদর্োষ বেসরকারি নিরাপত্তা কর্মীকে পুনরায় কাজে বহাল করা এবং মর্গের কর্মীদের উৎকোচ গ্রহণ করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা৷ 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top