News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীপ্রার্থীদের বয়সের উর্দ্ধসীমা ১ বছর বৃদ্ধির অনুমোদন মন্ত্রিসভার
Image

চাকুরীপ্রার্থীদের বয়সের উর্দ্ধসীমা ১ বছর বৃদ্ধির অনুমোদন মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷  টি পি এস সি’র মাধ্যমে জুনিয়র স্টেনোগ্রাফার পার্সনাল অ্যাসিস্টেন্ট গ্রেড-টুর ১০০টি শূন্যপদ পূরণ করার জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান৷ তিনি জানান, এই পদে মোট অনুমোদিত পদ রয়েছে ৩৯৬টি৷ তারমধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় ২২৯টি পদ খালি ছিল৷ ইতিমধ্যেই টি পি এস সি’র মাধ্যমে ৫০টি পদে লোক নিয়োগ করা হয়েছে৷ বর্তমানে আরও ১০০টি পদে লোক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷



সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, কোভিড-১৯ জনিত পরিস্থিতির কারণে টি পি এস সি ও অন্যান্য দপ্তর বিভিন্ন পদে লোক নিয়োগ করার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নিতে পারছেনা৷ এই অবস্থায় অনেক চাকুরী প্রার্থীর বয়সের সীমা পেরিয়ে যাচ্ছে৷ এই বিষয়টি বিবেচনা করে চাকুরীপ্রার্থীদের বয়সের উর্ধসীমা ১ বছর বাড়ানোর জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ তবে শুধু একবারের জন্য  বয়সের উর্ধসীমাতে এই ছাড় দেওয়া হবে৷ এক্ষেত্রে ৩১ ডিসেম্বর ২০২০ এর মধ্যে চাকুরী প্রার্থীরা যেসব পদের জন্য আবেদন করবেন, শুধু সেগুলিতেই এই সুুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top