News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজিটাল বিভাজন দূর করা প্রয়োজন, বার্তা উপরাষ্ট্রপতির
Image

ডিজিটাল বিভাজন দূর করা প্রয়োজন, বার্তা উপরাষ্ট্রপতির

নয়াদিল্লি, ৩০ জুন (হি. স.):  প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সর্বাঙ্গিক বিকাশের জন্য ডিজিটাল বিভাজনকে সমাপ্ত করার ডাক দিলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার শীর্ষক আলোচনাতে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জানিয়েছেন, প্রযুক্তির সম্ভাবনার দ্বার খোলার পাশাপাশি যে ডিজিটাল বিভাজন সমাজে যে রয়েছে তাও প্রকাশ্যে চলে এসেছে ।

এই ডিজিটাল বিভাজন রোধ করতে হবে। দেশের বহু পড়ুয়াদের হাতেই ডিজিটাল উপকরণ নেই । সেই কারণে তারা অন্যান্যদের তুলনায় পিছিয়ে পড়ছে এই বিভাজন দূর করা অবিলম্বে প্রয়োজন। লকডাউন এর কারণে বহু পড়ুয়াদের অবস্থা খারাপ হয়েছে। কারণ তাদের কাছে কোন ডিজিটাল মাধ্যম ছিল না অনলাইনে ক্লাস করার জন্য। পারম্পরিক শিক্ষা ব্যবস্থা থেকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হবার ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা প্রয়োজন।

অনলাইনে শিক্ষা গ্রহণের জন্য তাদের বিধিবদ্ধ প্রশিক্ষিত করা প্রয়োজন। বর্তমান সময়ে ভারতের বহু অভিভাবকই ডিজিটাল মাধ্যমে লেখাপড়ার খরচ বহন করতে সক্ষম নয়। সরকারি এবং বেসরকারি উদ্যোগে এই বিভাজন সমাপ্ত করা একান্ত প্রয়োজন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top