নয়াদিল্লি, ৩০ জুন (হি. স.): করোনা নির্ধারণের পরীক্ষা বিনামূল্যে করার দাবিতে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করা হয়েছিল।কিন্তু এই পিটিশনের শুনানি করতে অস্বীকার করেছে আদালত। এই পিটিশন সম্পর্কে বলতে গিয়ে প্রধান বিচারপতি ডি এন প্যাটেল জানিয়েছেন সরকার নিজের মতন করে কাজ করে যাচ্ছে করোনা মোকাবিলার জন্য। তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক। এই পিটিশন সুশান্ত মিত্র এবং গৌরব দুয়া আদালতে দায়ের করেছিল। পিটিশনকারিদের তরফের আইনজীবী চৈতন্য মদান জানিয়েছেন, করোনা রোগীকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া থেকে চিকিৎসা পর্যন্ত সমস্ত কিছু বিনামূল্যে করার জন্য কেন্দ্র এবং দিল্লি সরকারকে দিশা নির্দেশ দিক আদালত। করোনার জেরে কারও মৃত্যু হলে তার পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়া হোক। যে সকল বেসরকারি হাসপাতালগুলিতে করোনা পরীক্ষার হচ্ছে তার ফি নেশনাল হেলথ মিশনের ফান্ড থেকে দেওয়া হোক। তা না হলে বিনামূল্যে ইন্সুরেন্স পলিসি কভার দেওয়া হোক। পিটিশনে আরও বলা হয়েছিল যে বিপর্যয় আইনের বিভিন্ন ধারা এখনও দেশজুড়ে কার্যকর করা হচ্ছে না।

বিনামূল্যে করোনা পরীক্ষার আর্জি খারিজ করল আদালত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















