News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশী রাষ্ট্রের সাথে উপ-আঞ্চলিক সহযোগিতায় উত্তরপূর্ব আরও বিকশিত হবে : উপমুখ্যমন্ত্রী
Image

প্রতিবেশী রাষ্ট্রের সাথে উপ-আঞ্চলিক সহযোগিতায় উত্তরপূর্ব আরও বিকশিত হবে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ প্রতিবেশী রাষ্ট্রের সাথে উপ-আঞ্চলিক সহযোগিতা গড়ে উঠলেই উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের চিত্রও পাল্টে যাবে৷ কোভিড-১৯ পরবর্তী পর্যায়ে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে বাণিজ্যিক সম্পর্কের সাথে অন্যান্য ক্ষেত্রেও উন্নতিতে তা খুবই প্রয়োজনীয় বলে মনে করেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ সিএএ-র উদ্যোগে আয়োজিত ‘প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে বাণিজ্য : কোভিড-১৯-এর পর দৃষ্টিভঙ্গি ও কৌশল’ শীর্ষক ওয়েবিনার-এ বক্তব্য পেশ করতে গিয়ে এ-কথা বলেন তিনি৷


মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত ওয়েবিনারের প্রধান অতিথি ছিলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ এই ওয়েবিনারের মূল উদ্দেশ্য হলো কোভিড-১৯-এর পর উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পর্কিত প্রকল্প এবং প্রকৃত অর্থে দ্রুত সমস্যার সমাধান, নতুনভাবে স্বাভাবিক পরিস্থিতিতে পিপিপি ও বহুপাক্ষিক / দ্বিপাক্ষিক পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ, সীমান্ত বাণিজ্য ও মালপত্র পরিবহণ, কোভিড-১৯-এর পর এই অঞ্চলে বাণিজ্যের সম্প্রসারণ করা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা৷


উপমুখ্যমন্ত্রী ছাড়াও এই ওয়েবিনার-এ অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকগণ, দক্ষিণ-পূর্ব এশিয়ার নীতিনির্ধারকগণ, আমদানি রফতনি বাণিজ্যের সাথে জড়িত ব্যক্তি ও উদ্যোগীরা৷ ওয়েবিনার-এ মুখ্য বক্তাদের মধ্যে ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরণ গিত্যে, ত্রিপুরায় কর্মরত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার কিরীটি চাকমা, ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার সদস্য (অর্থ) সিভি প্রসাদ, মায়ানমারে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত গৌতম মুখোপাধ্যায় ও বাংলাদেশের চিটাগাঙ পোর্ট অথরিটির সদস্য (হার্বার অ্যান্ড ম্যারিন) কমান্ডার শফিউল বারী৷
ওয়েবিনার-এ ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তাঁর ভাষণে কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে বাণিজ্যের সম্পসারণের বিষয় নিয়ে আলোচনা করেন৷

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলির বাণিজ্যের বিষয়ে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের পরিপূরক সম্পদের জন্য বাংলাদেশের সাথে এই অঞ্চলের ৯০ শতাংশ বাণিজ্য হচ্ছে৷ অন্যদিকে, বিভিন্ন কারণে ভুটান, মায়ানমারের সাথে তেমনভাবে বাণিজ্যিক সম্পর্ক এখনও গড়ে ওঠেনি৷ ইন্ডিয়া-মায়ানমার-থাইল্যান্ড ট্রাইলেটারেল হাইওয়ে (আইএমটি)-র মতো উপ-আঞ্চলিক সহযোগিতা গড়ে উঠলে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের চিত্রও পাল্টে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তিনি এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, আমেরিকা, কানাডার মতো ‘স্মার্ট বর্ডার’ ম্যানেজমেন্ট এবং সবর্োপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসির গুরুত্বের কথাও তুলে ধরেন তাঁর বক্তব্যে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top