News Flash

  • Home
  • Uncategorized
  • এখনই রাজ্যের বিদ্যালয়ে শুরু হচ্ছে না পঠন-পাঠন, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
Image

এখনই রাজ্যের বিদ্যালয়ে শুরু হচ্ছে না পঠন-পাঠন, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ ত্রিপুরায় আপাতত বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হচ্ছে না৷ অন্তত জুলাই-এর আগে কোনওভাবেই বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হবে না বলেই মনে হচ্ছে৷ কারণ, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের টেলিফোনিক বার্তার ভিত্তিতে মঙ্গলবার ত্রিপুরার শিক্ষামন্ত্রী এমনটাই ইঙ্গিত দিয়েছেন৷


আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, গত ২৮ এপ্রিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার প্রস্তুতি সম্পর্কে অবগত করেছিলাম৷ সে-মোতাবেক ১ জুন শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে যাবেন এবং ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের উপযোগী করে তুলবেন, এমনটাই স্থির হয়েছিল৷ কিন্তু, আজ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক নতুন বিষয়ে আমাদের টেলিফোনে অবগত করেছে৷


তিনি বলেন, নির্দেশিকা মোতাবেক ১০ বছর বয়সের নীচে শিশুদের বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে৷ এমন ত্রিপুরার সরকারি বিদ্যালয়ে ২.৫ লক্ষ ছাত্রছাত্রী রয়েছে৷ তাই, এ-বিষয়ে এখন মানবসম্পদ উন্নয়নমন্ত্রক নতুন করে চিন্তাভাবনা করছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, পরিকল্পনা ছিল সকলকে একত্রে বিদ্যালয়ে পাঠাব না৷ সেক্ষেত্রে ১ জুন থেকে শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে যাবেন এবং ছাত্রছাত্রীদের উপযোগী করে তুলবেন৷ কিন্তু, এখন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক বলছে, জুলাই থেকে উচ্চ এবং উচ্চ মাধ্যমিক স্তরে পঠন-পাঠন শুরু করা যাবে৷ তেমনি, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি আগস্টে এবং প্রাথমিক বিভাগ সেপ্ঢেম্বরে পঠন-পাঠন শুরু করার পরিকল্পনা রয়েছে৷ অবশ্য, এই সূচি পরিস্থিতির নিরিখে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷


ফলে, এখনই ত্রিপুরায় বিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হচ্ছে না, এমনটাই মনে হচ্ছে৷ সেক্ষেত্রে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের নির্দেশিকার অপেক্ষায় থাকতে হবে সকলের৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top