নয়াদিল্লি, ২৬ মে (হি. স.): লকডাউন নিয়ে পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। লকডাউন যখন কার্যকর করা হয়েছিল তখনো বিরোধিতা করেছিলেন রাহুল গান্ধী। আর এখন যখন তার শিথিল করা হচ্ছে তখনও নিজের অবস্থান বদল করেননি তিনি বলে দাবি করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। এদিন প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, যখন লকডাউন কার্যকর করা হয়েছিল সেই সময় আক্রান্তের সংখ্যা তিনদিনের দ্বিগুণ হচ্ছিল। এখন দ্বিগুণ হতে সময় লাগছে ১৩ দিন। এটি ভারতের মতন দেশের জন্য বড় সাফল্য। এরকম পরিস্থিতিতে কংগ্রেসের বিরোধিতা তাদের দ্বিমুখী নীতি পরিচয় বহন করে চলেছে। দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, ইরান, ব্রাজিলের তুলনায় ভারতে অনেক কম ক্ষতি হয়েছে। এর জন্য গোটা বিশ্ব ভারতের প্রশংসা করছে। সঠিক সময় লকডাউন জারি করেছে ভারত। ভারতীয় রেল এখনও পর্যন্ত তিন হাজার ট্রেন চালিয়েছে। ফলে ৪৫ লাখ পরিযায়ী শ্রমিক নিজেদের বাড়ি ফিরতে পেরেছিলেন। উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে বিজেপি সরকার চলছে।সেখানে দুর্গতদের জন্য টাকা এবং অন্যান্য সাহায্য করা হয়েছে। কংগ্রেস শাসিত রাজ্যে কোন দুর্গতদের কি ধরণের সাহায্য করেছে? কেন্দ্রের খাদ্য সুরক্ষা আইনে উপকৃত হয়েছে ৮০ কোটি মানুষ।১০ কোটি পরিযায়ী শ্রমিকদের যাদের কাছে রেশন কার্ড নেই তাদের কাছে ১০ কিলো খাদ্য শস্য এবং দুই কিলো ডাল দেওয়া হয়েছে।

রাহুল গান্ধীর বিরুদ্ধে পাল্টা সরব প্রকাশ জাভড়েকর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















