News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে পাল্টা সরব প্রকাশ জাভড়েকর
Image

রাহুল গান্ধীর বিরুদ্ধে পাল্টা সরব প্রকাশ জাভড়েকর

নয়াদিল্লি, ২৬ মে (হি. স.):  লকডাউন নিয়ে পাল্টা রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। লকডাউন যখন কার্যকর করা হয়েছিল তখনো বিরোধিতা করেছিলেন রাহুল গান্ধী। আর এখন যখন তার শিথিল করা হচ্ছে তখনও নিজের অবস্থান বদল করেননি তিনি বলে দাবি করেছেন এই কেন্দ্রীয় মন্ত্রী। এদিন প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, যখন লকডাউন কার্যকর করা হয়েছিল সেই সময় আক্রান্তের সংখ্যা তিনদিনের দ্বিগুণ হচ্ছিল। এখন দ্বিগুণ হতে সময় লাগছে ১৩ দিন। এটি ভারতের মতন দেশের জন্য বড় সাফল্য। এরকম পরিস্থিতিতে কংগ্রেসের বিরোধিতা তাদের দ্বিমুখী নীতি পরিচয় বহন করে চলেছে। দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, ইরান, ব্রাজিলের তুলনায় ভারতে অনেক কম ক্ষতি হয়েছে। এর জন্য গোটা বিশ্ব ভারতের প্রশংসা করছে। সঠিক সময় লকডাউন জারি করেছে ভারত। ভারতীয় রেল এখনও পর্যন্ত তিন হাজার ট্রেন চালিয়েছে। ফলে ৪৫ লাখ পরিযায়ী শ্রমিক নিজেদের বাড়ি ফিরতে পেরেছিলেন। উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে বিজেপি সরকার চলছে।সেখানে দুর্গতদের জন্য টাকা এবং অন্যান্য সাহায্য করা হয়েছে। কংগ্রেস শাসিত রাজ্যে কোন দুর্গতদের কি ধরণের সাহায্য করেছে? কেন্দ্রের খাদ্য সুরক্ষা আইনে উপকৃত হয়েছে ৮০ কোটি মানুষ।১০ কোটি পরিযায়ী শ্রমিকদের যাদের কাছে রেশন কার্ড নেই তাদের কাছে ১০ কিলো খাদ্য শস্য এবং দুই কিলো ডাল দেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top