News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক হচ্ছে রাজ্যে
Image

ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক হচ্ছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ট্রেড লাইসেন্সের সরলীকরণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে৷ তাতে দোকানদাররা ঋণ নিতে পারবেন৷ এক্ষেত্রে সমস্ত দোকানে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে৷


আজ শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আক্ষেপ করে বলেন, অনেক দোকানদারের ট্রেড লাইসেন্স নেই৷ আগরতলা শহরে ২২ হাজার দোকানি থাকলেও ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন মাত্র ৮ হাজার ব্যবসায়ী৷ ফলে, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসায়ীরা সরকারি সুযোগ সুবিধা নিতে পারছেন না৷ তিনি বলেন, ট্রেড লাইসেন্স না থাকার ফলে প্রকৃত ব্যবসায়ীরা বিমা এবং ঋণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন৷ সরকারের ঋণ নিয়ে ব্যবসার প্রসার ঘটানোর সুযোগ থাকলেও ট্রেড লাইসেন্স না থাকার কারণে সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন৷ মুখ্যমন্ত্রী জানান, ট্রেড লাইসেন্সের সরলীকরণের জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে৷ এর ফলে প্রায় এক থেকে দেড় লক্ষ দোকানদার সুবিধা পাবেন৷

এদিকে, ত্রিপুরায় ‘এক ন্যাশন – এক রেশন কার্ড’ চালু রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ফলে রেশন কার্ড বন্ধক দেওয়ার খবর সঠিক নয় বলে দাবি করেন তিনি৷ এদিন তিনি বলেন, গণবণ্টন ব্যবস্থায় কম্পিউটার পদ্ধতিতে ই-পিডিএস চালু রয়েছে৷ এই পদ্ধতিতে সংশ্লিষ্ট রেশন কার্ড হোল্ডারের আঙুলের টিপ ছাপ এবং রেটিনার ভিজন মিললে পড়েই গ্রাহক রেশন সামগ্রী তুলতে পারবেন৷ তিনি বিদ্রুপ করে বলেন, ২০-২৫ বছর আগে রেশন কার্ড থাকলেই রেশন মিলত৷ ফলে, তখন একজনের রেশন কার্ড দিয়ে অন্যজনে রেশন সামগ্রী তুলতেন৷ তাঁর দাবি, বর্তমানে কম্পিউটারাইজড গণবণ্টন ব্যবস্থা চালু হওয়ার ফলে রেশন কার্ড বন্ধকের পদ্ধতি শেষ হয়ে গেছে৷ এক ন্যাশন – এক রেশন কার্ড পদ্ধতি চালু হওয়ার ফলে যে কোনও গ্রাহক যে কোনও জায়গা থেকে রেশন সামগ্রী তুলতে পারবেন৷ এক্ষেত্রে গ্রাহকের সচেতনতার প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top