News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়া-দাউদকান্দি নৌ-রুট চালু হচ্ছে, সংযোজনী পত্রে স্বাক্ষর ভারত ও বাংলাদেশের
Image

সোনামুড়া-দাউদকান্দি নৌ-রুট চালু হচ্ছে, সংযোজনী পত্রে স্বাক্ষর ভারত ও বাংলাদেশের

আগরতলা, ২০ মে (হিঃসঃ)৷৷ দীর্ঘ প্রতীক্ষার আবাসন হল৷ ভারত ও বাংলাদেশের নৌ যোগাযোগের পরিসর বৃদ্ধিতে দুটি নতুন রুট চালুর সাথে দুই দেশের পাঁচটি করে নৌবন্দরকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হয়েছে৷ তাতে ভারতের সঙ্গে নৌ রুটের সংখ্যা বেড়ে হয়েছে দশটি৷ এছাড়া আগের ছয়টি নিয়ে ‘পোর্ট অব কল’ বেড়ে হয়েছে ১১টি৷ নতুন দুটি নৌ-রুট হল সোনামুড়া (ত্রিপুরা)-দাউদকান্দি (বাংলাদেশ) এবং দাউদকান্দি-সোনামুড়া৷


নতুন পাঁচটি ‘পোর্ট অব কল’ হল ভারতের ধুলিয়ান, ময়া, কোলাঘাট, সোনামুড়া ও যোগিগোপা (অসম) এবং বাংলাদেশের রাজশাহী, সুলতানগঞ্জ, চিলমারি, দাউদকান্দি ও বাহাদুরাবাদ৷ নতুন পাঁচটি পোর্ট অব কল ঘোষণা হওয়ায় উভয় দেশের পণ্য পরিবহণকারী নৌ-যানগুলো ওই বন্দরে নোঙর করে মালামাল ওঠানো-নামানো এবং জ্বালানি নিতে পারবে৷ নতুন নৌ রুটের অনুমোদনে ত্রিপুরা দারুণভাবে উপকৃত হবে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোনামুড়া-দাউদকান্দি নৌ-রুটের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন৷


বুধবার বাংলাদেশ নৌ-পরিবহণ মন্ত্রকের কনফারেন্স হল-এ পিআইডব্লিউটিটি-র দ্বিতীয় সংযোজনীপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এ সব তথ্য জানানো হয়েছে৷ দ্বিতীয় সংযোজনীপত্রে স্বাক্ষর করেছেন ঢাকাস্থিত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ এবং বাংলাদেশ নৌ-পরিবহণ মন্ত্রকের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী৷ স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি-এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং পররাষ্ট্র মন্ত্রালয়ের কর্মকর্তারা৷


ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ সালের ২৪ এবং ২৫ অক্টোবর নয়াদিল্লিতে এবং ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকায় উভয় দেশের নৌসচিব পর্যায়ের বৈঠক এবং পিআইডব্লিউটিটি-র স্ট্যান্ডিং কমিটির সভার সিদ্ধান্তের আলোকে নতুন কয়েকটি ‘পোর্ট অব কল’, নতুন প্রটোকল রুট সংযোজন, হাইড্রোগ্রাফিক সার্ভে ও ড্রেজিঙের জন্য পিআইডব্লিউটিটি-র দ্বিতীয় সংযোজনীর প্রয়োজনীয়তা দেখা দেয়৷ এর আগে ২০১৮ সালের ২৫ অক্টোবর পিআইডব্লিউটিটি-র প্রথম সংযোজনী স্বাক্ষরিত হয়৷ সেখানে বাংলাদেশের পানগাঁও এবং ভারতের ধুবড়ি (অসম)-কে ‘পোর্ট অব কল’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল৷


ভারত-বাংলাদেশের মধ্যে আগে থেকে আটটি নৌ-রুট রয়েছে৷ এগুলোর সঙ্গে নতুন দুটি রুট সোনামুড়া-দাউদকান্দি এবং দাউদকান্দি-সোনামুড়া এবং পাঁচটি করে দশটি ‘পোর্ট অব কল’ যুক্ত হয়েছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বুধবার টুইট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন৷ এই নৌ-রুট ত্রিপুরার অর্থনৈতিক ব্যবস্থাকে উজ্জীবিত করবে এবং ত্রিপুরা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের গেটওয়ে হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top