News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্য থেকে আগতদের সাথে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর অনুসরণ করছে রাজ্য সরকার
Image

বহিঃরাজ্য থেকে আগতদের সাথে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর অনুসরণ করছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ বহিঃরাজ্য থেকে ত্রিপুরায় আগতদের সাথে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর অনুসরণ করা হচ্ছে, জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, চোরাইবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে৷ করোনা হটস্পট থেকে ত্রিপুরায় আসলে তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে৷ নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলে তাঁদের ছেড়ে দেওয়া হবে৷


তিনি জানান, রাজ্যে গতকাল পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১১৫ জন৷ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৬৫ জন৷ তাছাড়া, মোট ৪ হাজার ৯৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাঁদের মধ্যে ৪ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ২ জনের পজিটিভ যাঁরা বর্তমানে সুস্থ৷ এছাড়া, বহিঃরাজ্যের এক অ্যাম্বুলেন্স চালকের করোনা পজিটিভ পাওয়া গেছে৷ তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ বাকি সবগুলিই নেগেটিভ এসেছে, জানান তিনি৷


শিখামান্ত্রীর কথায়, গতকাল সন্ধ্যা পর্যন্ত চোরাইবাড়ি সীমান্ত দিয়ে ৪০১ জন ত্রিপুরায় এসেছেন৷ তাঁর বক্তব্য, চোরাইবাড়ি চেকপোস্ট দিয়ে যাঁরাই ত্রিপুরায় আসবেন তাঁদের চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর অনুসরণ করা হচ্ছে৷ তাঁর দাবি, ওই ৪০১ জনের মধ্যে হটস্পট এলাকা থেকে ১১ জন এসেছেনঊ তাঁদের মধ্যে ৬ জন লরি চালক৷ তাঁদেরকে চোরাইবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তিনি বলেন, ওই ১১ জন সহ মোট ৫১ জনের কোভিড-১৯ পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে৷

মন্ত্রী রতনলাল বলেন, ওই ৪০১ জনের মধ্যে ২৮৭ জন হলেন লরির চালক ও তাঁর সহকারী৷ ২৫ জন রোগী যাঁরা বহিঃরাজ্যে চিকিৎসর জন্য গিয়েছিলেন৷ তাছাড়া, বহিঃরাজ্যে আটকেছিলেন ৮৯ জন৷ তাঁর কথায়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর অনুসারে হটস্পট এলাকা থেকে এলে লরিচালক ও সহকারীদের একদিন ফেসিলিটি কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক৷ তাঁদের সকলের ক্ষেত্রে নমুনা পরীক্ষা করাও বাধ্যতামূলক৷ সেক্ষেত্রে পজিটিভ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার আওতায় নেওয়া হবে৷ তবে, নেগেটিভ এলে তাঁকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হবে এবং তিনি দেশের যে জেলায় যেতে চান, সেই জেলা প্রশাসনকে অবগত করা হবে৷


শিক্ষামন্ত্রী বলেন, ‘নন হটস্পট’ এলাকা থেকে আসলে করোনা সংক্রমণের লক্ষণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে৷ যাদের শরীরে লক্ষণ দেখা দেবে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হবে এবং নমুনা পরীক্ষা করা হবে৷ তবে, কোনও লক্ষণ দেখা না দিলে পরবর্তী প্রতিটি গাড়ির চালক বা সহকারীর পর্যায়ক্রমে নমুনা পরীক্ষা করা হবে এবং যে জেলায় যেতে চান যেতে দেওয়া হবে৷ তবে সকলের ক্ষেত্রেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে৷


তাঁর কথায়, উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার বিভিন্ন ছাত্রাবাসে বর্তমানে ৬৩৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়া তিনি জানান, ত্রিপুরার নাগরিক বহিঃরাজ্যে রয়েছেন, এমন ব্যক্তির মধ্যে ৬,০০০ জন আর্থিক সাহায্য চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন৷ ত্রিপুরা সরকার ৪,৩৪৭ জনকে সহায়তা দিয়েছে৷ খরচ হয়েছে ১ কোটি ৫৭ লক্ষ টাকা৷ আরও ১,০০০টি আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে তিনি জানিয়েছেন৷ তিনি বলেন, ৪,২৭০ জন আন্তঃরাজ্য যাতায়াতের পাস পাবার আবেদন জানিয়েছেন৷ তার মধ্যে রাজস্থানের কোটা থেকে ২৩০ জন, আগ্রা থেকে ৪৮ জন, চেন্নাই থেকে ৭৬ জনের পাসের ব্যবস্থা করা হয়েছে৷ আরও ৫৩ জনের আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top