News Flash

  • Home
  • Uncategorized
  • সাদামাটাভাবে গড়িয়া পুজা আগরতলায়
Image

সাদামাটাভাবে গড়িয়া পুজা আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল ৷৷ সাত বৈশাখ বিশেষত রাজ্যের উপজাতি অংশের মানুষের আরাধ্যা দেবতা বাবা গড়িয়ার পূজা৷ রাজ্যের সর্বত্রই অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তিভরে বাবা গড়িয়ার পুজো হচ্ছে৷
রাজধানী আগরতলা শহরের উত্তর বনমালীপুর ইয়ং কর্নার ক্লাবেও ৫২তম বাবা গড়িয়া পূজা অনুষ্ঠিত হয়৷ বাবা গড়িয়া উপজাতিদের ইষ্টদেবতা৷ গড়িয়া পূজা ও উৎসব উপজাতিদের প্রধান উৎসব হিসেবে পরিগণিত হয়৷ প্রতিবছরই রাজ্যে গড়িয়া পুজার উৎসবের ঢল নামে৷ গড়িয়া পূজা উপজাতিদের প্রধান উৎসব হলেও মিশ্রবসতি এই রাজ্যের অউপজাতি অংশের মানুষজনও গড়িয়া পুজার আনন্দ উল্লাসে মেতে উঠেন৷ এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে লকডাউন চলতে থাকায় এর মারাত্মক প্রভাব পড়েছে গড়িয়া পূজাটি৷ উপজাতিদের ঘরে ঘরে বাবা গড়িয়া পূজিত হন৷

এবছরও তার ব্যতিক্রম ঘটেনি৷ কিন্তু পুজোকে কেন্দ্র করে কোন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়নি৷ রাজধানী আগরতলা শহরে সার্বজনীনভাবে এই পুজোর আয়োজন করা হয় প্রতিবছর৷ কিন্তু এবছর পুজোর আনন্দ উল্লাস পুরোপুরি ম্লান হয়ে গেছে৷ আগরতলা শহরের উত্তর বনমালীপুরের ইয়ং কর্নার ক্লাব প্রতিবছরই গড়িয়া পূজা ও উৎসবকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে৷ কিন্তু এবছর পুজো করলেও তাতে কোন জাকজমকতা নেই৷ এর মূল কারণ হল ভয়ঙ্কর করোনা ভাইরাস সংক্রমণের কারণে লকডাউন ঘোষণা করায় পুজো করা হচ্ছে সংক্ষিপ্ত আকারে৷ ইয়ংস কর্নার ক্লাবের সম্পাদক ভাস্কর সাহা জানান, এবছর তাদের ক্লাবে ৫২তম গড়িয়া পূজা হচ্ছে৷

অন্যান্য বছর মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোন ভিআইপি আনুষ্টানিক উদ্বোধন করতেন৷ পূজা উপলক্ষ্যে মেলা এবং সাংসৃকতিক অনুষ্ঠান করা হতো৷ পূজা প্রাঙ্গণে মানুষের ঢল নামতো৷ কিন্তু এবছর সরকারি নিয়মকানুন মেনে বাবা গড়িয়া পুজার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে৷ পুজো মণ্ডপের গেইটে লোকজনকে আটকে দেওয়া হয়েছে৷ সেখান থেকেই তাদের দেওয়া ডিম সহ প্রসাদ তুলে দেওয়া হবে৷ ভাস্করবাবু আরও বলেন, এবারের পুজো বাবা গড়িয়ার কাছে সকলে মিলে প্রার্থনা করা হচ্ছে ভয়ঙ্কর মহামারির হাত থেকে বাবা গড়িয়া যেন আমাদের রক্ষা করেন৷ গড়িয়া উপজাতিদের প্রধান পূজা ও উৎসব হওয়ায় করোনা আতঙ্ক উপেক্ষা করেও উপজাতি অংশের মানুষ বাবা গড়িয়ার আরাধনা করছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top