News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি গণধর্ষণ মামলা : অক্ষয়ের সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ, মৃত্যুদণ্ডের সাজা বহাল
Image

দিল্লি গণধর্ষণ মামলা : অক্ষয়ের সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ, মৃত্যুদণ্ডের সাজা বহাল

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): দিল্লি গণধর্ষণ মামলায় (২০১২) দোষীসাব্যস্ত অক্ষয় কুমার সিংয়ের সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট| মৃত্যুদণ্ডের সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে যাওয়ায়, দোষী অক্ষয়ের ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট| সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, আগের রায় ঠিকই ছিল| এ নিয়ে নতুন করে ভাবনা-চিন্তার কিছু নেই| এদিন অক্ষয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে চায় দোষী অক্ষয় কুমার সিং, এ জন্য তাকে তিন সপ্তাহ সময় দেওয়া হোক| তখনই সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, সাত দিন সময় দেওয়া যেতেই পারে, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানানোর জন্য এক সপ্তাহ সময় নির্ধারিতই| সর্বোচ্চ আদালত জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রাণভিক্ষার আর্জি জানাতে পারেন আবেদনকারী|

শীর্ষ আদালতে দোষী অক্ষয় কুমার সিংয়ের সাজা পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে যাওয়ায় খুশি প্রকাশ করেছেন নির্ভয়ার মা আশা দেবী| আশা দেবী জানিয়েছেন, ‘আমি অত্যন্ত খুশি|’ তবে, আশা দেবীর স্বামী এবং নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিং এখনও খুশি নন| বদ্রীনাথ সিং জানিয়েছেন, ‘আমরা এখনও পুরোপুরি সন্তুষ্ট নই| পাটিয়ালা হাউস কোর্ট মৃত্যুর পরোয়ানা জারি না করা পর্যন্ত আমরা সন্তুষ্ট হব না|’ ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে গণধর্ষণের পর চলন্ত বাস থেকে দিল্লির রাস্তায় ছুড়ে ফেলা হয়েছিল নির্ভয়াকে| সেই ঘটনার পর কেটে গিয়েছে সাত বছর| দোষীদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে লড়াই চালিয়ে যাচ্ছেন নির্ভয়ার বাবা-মা|

বুধবার সকালে বিচারপতি অশোক ভূষণ, এ এস বোপান্না এবং আর ভানুমতীর বেঞ্চে নির্ভয়া মামলার শুনানি শুরু হলে অক্ষয়ের আইনজীবী এ পি সিং ফাঁসির তীব্র বিরোধিতা করেন| তিনি বলেন, ‘এ দেশ থেকে ফাঁসি তুলে নেওয়া উচিত| কারণ এতে অপরাধীকে মেরে ফেলা হলেও, অপরাধ শেষ করা যায় না| মৃত্যুদণ্ড মানবাধিকার এবং ভারতীয় সংস্কৃতির পরিপন্থী| গান্ধীজীও বিরুদ্ধে ছিলেন|’ দীর্ঘ সাত বছর ধরে চলে আসা তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি| এ পি সিং বলেন, ‘মৃত্যুর আগে নিজের প্রথম বয়ানে অভিযুক্তদের কারও নাম বলতে পারেননি নির্যাতিতা| অক্ষয়ের নাম পর্যন্ত মুখে আনেননি|’ এ পি সিং দাবি করেন, জাল রিপোর্ট তৈরি করে তার মক্কেলকে ফাঁসানো হয়েছে| সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ‘মানবতা বিরোধী এই অপরাধের কোনও ক্ষমা হয় না|’ সওয়াল-জবাবের দু’পক্ষের আইনজীবীকে ২০ মিনিট করে সময় দেওয়া হয়েছিল| এরপর দুপুর একটায় রায় ঘোষণা করে সর্বোচ্চ আদালত| সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, আগের রায় ঠিকই ছিল| এ নিয়ে নতুন করে ভাবনা-চিন্তার কিছু নেই| অর্থাত্ দোষী অক্ষয়ের ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top