News Flash

  • Home
  • Uncategorized
  • যুবরাজনগর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন সাতজন সদস্য
Image

যুবরাজনগর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন সাতজন সদস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ উনকোটি গৌরনগর ব্লকের অধীনে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা সরকারের বিরদ্ধে কংগ্রেসের সাতজন পঞ্চায়েত সদস্য লিখিতভাবে অনাস্থা প্রস্তাব উনকোটি জেলা পরিষদের জেলা পঞ্চায়েত আধিকারিক অভিজিৎ মালাকারের নিকট জমা দেয় সোমবার দুপুরে৷ এগারো আসন বিশিষ্ট যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত ভোট নির্বাচনে সাতটি আসনে কংগ্রেস দল এবং চারটি আসনে বিজেপি দলের প্রার্থীরা জললাভ করে৷

পঞ্চায়েতের প্রধান পদটি তপশীলি মহিলা সংরক্ষিত ছিল৷ কিন্তু কংগ্রেসের জয়ী সাতজনের মধ্যে কেউ তপশীলি মহিলা ছিলেন না অর্থাৎ মহিলা তপশীলি ভোটে জিততে পারেনি কংগ্রেস দল৷ অথচ, বিজেপি দলের চারজন জয়ী সদস্যের মধ্যে অর্চনা সরকার নামে এক সদস্য ভোটে জেতে৷ পরবর্তী সময়ে কংগ্রেস দল অর্চনা সরকারকে প্রধান পদে মনোনিত করে এবং উপপ্রদান পদে কংগ্রেস দলের জয়ী সদস্য শরীফ আলিকে মনোনিত করেছিল৷ গত তিন চারমাসে পঞ্চায়েতের প্রধান অর্চনা সরকার কংগ্রেসের সাত সদস্যের কথা শুনছেনা বলে অভিযোগ এনে আজ দুপুরে জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান এবং কেলাসহর ব্লক যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট আব্দুল মতিনের নেতৃত্বে সাত জন সদস্য অনাস্থা প্রস্তাব দেয়৷

এ ব্যাপারে জেলা পঞ্চায়েত আধিকারিক অভিজিৎ মালাকার সংবাদ প্রতিনিধিদের বলেন, পঞ্চায়েত আইন অনুসারে আগামী পনেরো দিনের মধ্যে প্রধানকে নোটিশ দিয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেখানোর জন্য বলা হবে এবং এরপর আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে৷ কংগ্রেস দল গাঁও প্রধানের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় পঞ্চায়েতের কাজকর্ম কার্যত শতব্ধ হয়ে পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top