News Flash

  • Home
  • Uncategorized
  • মাছিমায় আগুনে বিধবস্ত সিপিএম’র পার্টি অফিস পরিদর্শনে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বিধায়ক দলকে বাধা
Image

মাছিমায় আগুনে বিধবস্ত সিপিএম’র পার্টি অফিস পরিদর্শনে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বিধায়ক দলকে বাধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ একটা সরকার কতটা জনবিচ্ছিন্ন হলে মানুষের আস্থা ফেরানোর বদলে তাদের ভয় পাচ্ছে৷ বৃহস্পতিবার সিপাহিজলা জেলার অধীন মাছিমাবাজারে আগুনে বিধবস্ত অফিস পরিদর্শনে যাওয়ার পথে দুর্বৃত্তদের বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে এভাবেই বিজেপিকে নিশানা করেছেন বিরোধী দলনেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম-এর পলিটব্যুরো সদস্য মানিক সরকার৷ তিনি কটাক্ষ করে বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি পুরণ করার বদলে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা পরিস্থিতি মোকাবিলায় বিজেপির সহায়ক হবে না৷ বরং সময়ের সাথে রাজ্যের মানুষ ক্রমশ প্রতিবাদী হয়ে উঠবেন৷


বৃহস্পতিবার মানিক সরকার বিধায়কদের এক প্রতিনিধি দলকে নিয়ে মাছিমাবাজারে আগুনে বিধবস্ত সিপিএম-এর পার্টি অফিস পরিদর্শনে যান৷ পথে তাদেঁর বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে৷ শুধু তা-ই নয়, মানিক সরকার গো-ব্যাক স্লোগান তুলে তাঁদের পথ আটকেছে দুর্বৃত্তরা, এমনই অভিযোগ বিরোধী দলনেতার৷ আজ তিনি সোনামুড়া পার্টি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিরোধীরা এ রাজ্যে থাকতে পারবেন না, এমনটা বলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়৷ কারণ, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে বিরোধীদের কোনও স্থান রয়েছে বলে তিনি মনে করছেন না৷ তবে, রাজ্যের মানুষ এই পরিস্থিতি মেনে নেবেন না বলেও তিনি আশা প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, ক্রমশ মানুষের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে৷


তিনি বিজেপিকে নিশানা করে বলেন, একটা সরকার কতটা জনবিচ্ছিন্ন হয়ে গেলে মানুষের আস্থা ফেরানোর বদলে তাদের ভয় পাচ্ছে৷ অবশ্য মানুষ যেভাবে প্রতিবাদী হয়ে উঠছেন তাতে তাদের ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় বলে দাবি করেন তিনি৷ মানিক সরকারের কথায়, যে প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হয়েছিল বিজেপি সে প্রতিশ্রুতি পালন করতে না পেরে এখন বিরোধীদের মিছিল-মিটিং করতে বাধা দেওয়া হচ্ছে৷ কিন্তু মানুষ এখন আর ঘরে বসে থাকছেন না৷ কয়েকদিন আগে তফশিলি জাতি সমন্বয় কমিটির সমাবেশ ও গতকাল কৃষকসভার জনসভায় প্রমাণিত হয়েছে, মানুষ এখন রাস্তায় নামতে শুরু করেছেন৷ তাই বিজেপি ভয় পাচ্ছেন৷ তাঁর দাবি, সেই ভয় থেকেই আজ তাদের বাধা দেওয়া হয়েছে৷


এদিকে এক বিবৃতিতে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী জানিয়েছে, আজ সিপিআই (এম)-এর একটি বিধায়ক দল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের মাছিমাবাজারে গত ১২ নভেম্বর রাজ্যের শাসক দল বিজেপি-আশ্রিত দুর্বৃত্ত বাহিনীর দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত সিপিআইএম অফিসটি পরিদর্শনে রওয়ানা হয়েছিলেন৷ বিধায়ক দলে বিরোধী দলনেতা ছাড়া ছিলেন সিপিএম-এ পরিষদীয় দলের সচেতক তপন চক্রবর্তী, বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক সুধন দাস, বিধায়ক নারায়ণ চৌধুরী এবং বিধায়ক শ্যামল চক্রবর্তী৷ বিধায়ক দলের মাছিমাবাজারে আগুনে বিধবস্ত অফিসটি পরিদর্শনে যাওয়ার কর্মসূচি রাজ্য পুলিশের মহানির্দেশককে নাকি গতকালই জানানো হয়েছিল৷


বিবৃতিতে বলা হয়েছে, আজ মাছিমাবাজারের সোয়া কিলোমিটার আগে বিজেপির সিপাহিজলা জেলা যুবমোর্চার সভাপতি প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে কিছু যুবক রাস্তা অবরোধ করে সিপিএম-এর বিধায়ক দলকে আগুনে বিধবস্ত পার্টি অফিসটি দেখতে যেতে বাধা দেন৷ তারা স্লোগান তুলেন মানিক সরকার গো ব্যাক৷ ফলে বিধায়ক দলের মাছিমাবাজারে বিজেপি দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত অফিসটি পরিদর্শন করতে যাওয়া সম্ভব হয়নি৷


বিবৃতিতে রাজ্যে গণতন্ত্র ও আইনের শাসনের কোনও অস্তিত্ব নেই বলে হয়েছে৷ পাশাপাশি সমালোচনায় বলা হয়েছে, বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকা বিনা বাধায় যাওয়ার কোনও পরিবেশ নেই৷ আজ বিরোধী দলনেতা-সহ বিধায়ক দলকে সড়ক অবরোধ করে বাঁধা দেওয়ার ঘটনা তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত৷ সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top