News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর জেল হেফাজত
Image

পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর জেল হেফাজত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ পূর্ত ঘোটালায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভায় বিরোধী সিপিআইএম উপনেতা বাদল চৌধুরীকে চার দিনের জেল হাজতে পাঠিয়েছে আদালত৷ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দিতেই পুলিশ বাদল চৌধুরীকে আদালতে সোর্পদ করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়৷ কিন্তু আদালত পুলিশের আবেদনে রায়দান আজ স্থগিত রেখেছে৷ আগামী ১১ নভেম্বর বাদল চৌধুরীকে পুলিশ রিমান্ডের আবেদনের শুনানি হবে৷


আজ শুক্রবার জিবি হাসপাতাল থেকে বাদল চৌধুরীকে ছুটি দেওয়া হয়৷ হাসপাতালের মেডিক্যাল বোর্ডের দাবি, বাদল চৌধুরী এখন যথেষ্ট সুস্থ৷ তাই তাঁকে হাসপাতালে রাখার কোনও প্রয়োজনীয়তা আছে বলে বোর্ড মনে করে না৷ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দিতেই পুলিশ আজই বাদল চৌধুরীকে পশ্চিম জেলা দায়রা আদালতে সোপর্দ করে৷ আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷ পুলিশ ও টিএসআর আদালত চত্বরে মোতায়েন ছিল৷


এদিন, আদালতে বাদল চৌধুরী দীর্ঘ ২০ মিনিট তাঁর বক্তব্য রেখেছেন৷ তিনি আদালতকে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে৷ শুধু তা-ই নয়, তিনি আদালতের কাছে প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন৷ তিনি আদালতে অভিযোগ করে বলেছেন, পুলিশের ওপর মহলের আধিকারিকরা তাঁকে খুন করার ষড়যন্ত্র করছেন৷


এদিকে, আদালতে বাদি ও বিবাদি উভয় পক্ষের আইনজীবীরা সওয়াল করেছেন ৷ সরকারি কেঁসুলি আদালতে বাদল চৌধুরীর পুলিশ রিমান্ডের পক্ষে সওয়াল করেন ৷ তেমনি পুলিশ রিমান্ডের বিরোধিতায় বাদল চৌধুরীর আইনজীবী আদালতে বক্তব্য তুলে ধরেছেন ৷


শুনানি শেষে সরকারি আইনজীবী জানিয়েছেন, পুলিশ বাদল চৌধুরীর সাতদিনের রিমান্ড চেয়েছিল৷ কিন্তু আদালত আজ পুলিশের ওই আবেদনের রায়দান স্থগিত রেখেছে৷ আদালত বাদল চৌধুরীকে ১১ নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে৷ ওইদিন বিশেষ আদালতে ওই মামলার শুনানি হবে৷


এদিকে, বাদল চৌধুরীর আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ বলেন, আদালত বাদল চৌধুরীকে জেল হাজতে তাঁর পদ অনুযায়ী সমস্ত মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছে৷ তিনি জানান, আদালতে বাদল চৌধুরী তাঁর সাথে পুলিশের আচরণ এবং তাঁকে মেরে ফেলার আশঙ্কা প্রকাশ করেছেন৷ আদালত সমস্ত বক্তব্য শুনে ১১ নভেম্বর পর্যন্ত বাদল চৌধুরীকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ পুরুষোত্তমবাবু বলেন, বাদল চৌধুরীর গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি৷ তাই আদালত সমস্ত রাজনৈতিক চাপের ঊধর্ে ওঠে রায় দেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top