News Flash

  • Home
  • Uncategorized
  • এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে গান্ধী পরিবারের : সরকার সূত্রের খবর
Image

এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে গান্ধী পরিবারের : সরকার সূত্রের খবর

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে গান্ধী পরিবারের| কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে এসপিজি নিরাপত্তার পরিবর্তে এবার থেকে জেড প্লাস সুরক্ষা পাবেন গান্ধী পরিবারের সদস্যরা| দেশের সর্বত্র গান্ধী পরিবারকে জেড প্লাস নিরাপত্তা প্রদান করবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)| অর্থাত্ এবার থেকে এসপিজি নিরাপত্তা পাবেন না কংগ্রেসের অর্ন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা| যদিও, এখনও পর্যন্ত সরকারিভাবে এই ঘোষণা করা হয়নি|

শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা, অর্থাত্ গান্ধী পরিবারের স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার| কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর| গান্ধী পরিবারের সদস্যদের দেওয়া হবে জেড প্লাস নিরাপত্তা| নিরাপত্তার দায়িত্বে থাকবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top