News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণকে সচেতন করবে কংগ্রেস
Image

বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণকে সচেতন করবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ দেশব্যাপী মোদি সরকারের বিরুদ্ধে জিগির তুলে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে৷ আর এই লক্ষ্যে রাজ্যে আসছে এআইসিসির এক প্রতিনিধি দল৷ আগামীকাল এআইসিসির সম্পাদক ভূপেন কুমার বোড়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি রাজে আসছে৷ আগামী ১০ নভেম্বর পর্যন্ত কংগ্রেস সাংসদ বিধায়করা পর্য্যায়ক্রমে রাজ্যে আসবে৷ সোমবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে একথা জানালেন সাংসদ রোনাল্ড টি ওলই৷


কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বিভিন্ন তথ্য তুলে ধরে কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার চিত্র তুলে ধরেছেন৷ তিনি অভিযোগ করেছেন, মোদি জমানায় দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে৷ বিদেশী পূঁজিপতিদের ভারতে লগ্ণি করা এবং অবাদে ব্যবসা করার ঢালাও সুযোগ করে দেওয়া হয়েছে৷ ক্রমশ কর্মহীন হয়ে পড়েছেন জনগণ৷ বেকারদের কর্ম সংস্থানের কোন নামগন্ধ নেই বলে সাংসদ রোনাল্ড অভিযোগ করেছেন৷


তিনি বলেন, লক্ষ লক্ষ কর্মী প্রতিদিন কর্মচ্যুত হচ্ছেন৷ দ্রব্যমূল্য বৃদ্ধি দিনের পর দিন অসহনীয় হয়ে দাঁড়াচ্ছে৷ এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে দেশে৷ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তীব্র করার ক্ষেত্রে কংগ্রেস অন্যান্য বিরোধী দলগুলির প্রতিও আহ্বান জানাচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷ এদিন, সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক, লক্ষ্মী নাগ সহ অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top