News Flash

  • Home
  • Uncategorized
  • রোলার থেকে পড়ে থেঁতলে গেছেন ব্যক্তি, বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ
Image

রোলার থেকে পড়ে থেঁতলে গেছেন ব্যক্তি, বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর ৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরের জগন্নাথপুরে রোলার গাড়ি থেকে ছিটকে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সঙ্গে সঙ্গে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠেছে৷


রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে একদিকে যখন চিকিৎসা-খরচ রোগীর ঘাড়ের উপর চাপিয়ে দেওয়ার নিরন্তন প্রয়াস চলেছে, ঠিক সেই সময়ে চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে৷ এ-ধরনেরই এক ঘটনা ঘটেছে ঊনকোটি জেলার কৈলাসহরে৷ মঙ্গলবার সকাল নাগাদ জগন্নাথপুরের বাসিন্দা বিষ্ণু দাস রোলার গাড়ি চালানোর সময় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন৷ স্থানীয় সূত্রের খবর, তিনি রোলার গাড়ি নিয়ে ফটিকরায়ের দিকে যাচ্ছিলেন৷ ধনবিলাস এলাকায় পৌঁছতেই রোলার থেকে হঠাৎ ছিটকে পড়েন চালক বিষ্ণু দাস৷ তখন তাঁর ডান পায়ের উপর দিয়ে রোলারের চাকা গড়িয়ে যায়৷ এতে তিনি গুরুতর আহত হন৷


স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান তাঁকে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক নীলমণি দেববর্মা রোগীকে হাসপাতালে ভর্তি করালেও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেননি বলে অভিযোগ৷ অভিযোগে আরও জানা গিয়েছে, তাঁর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হলেও রক্ত দেওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি৷ ফলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে৷

টানা ১০ ঘণ্টা প্রায় বিনা চিকিৎসায় থাকার পর তাঁকে রেফার করার উদ্যোগ নেন চিকিৎসকরা৷ কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিষ্ণু দাস৷ তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সঞ্চার হয় সংশ্লিষ্ট এলাকায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top