News Flash

  • Home
  • Uncategorized
  • সামান্য কমল পেট্রোল ও ডিজেল-এর দর, দুঃশ্চিন্তা কাটিয়ে স্বস্তিতে আমজনতা
Image

সামান্য কমল পেট্রোল ও ডিজেল-এর দর, দুঃশ্চিন্তা কাটিয়ে স্বস্তিতে আমজনতা

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): মধ্যরাত থেকে কার্যকর হল পেট্রোল-ডিজেলের নতুন দাম। পরিবর্তিত দাম কিছুটা হলেও স্বস্তি দিল দেশবাসীকে। গত দু’দিন দাম বৃদ্ধির পর বৃহস্পতিবার সস্তা হল জ্বালানি তেলের দর। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। কলকাতায় বৃহস্পতিবার ০.০২ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৫.৮৫ টাকা। ডিজেলও ০.০২ পয়সা কমে হয়েছে ৬৮.২৯ টাকা। 

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, বৃহস্পতিবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতেও ০.০৬ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭৩.৩৫ টাকা প্রতি লিটার এবং ০.০৬ পয়সা কমার পর ডিজেলের দাম এখন ৬৬.১৮ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ০.০৬ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং ০.০৭ পয়সা কমেছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৮.৯৬ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৬৯.৩৬ টাকা প্রতি লিটার (ডিজেল)| প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার কারণে বৃহস্পতিবার কিছুটা হলেও কমল পেট্রোল-ডিজেলের দর।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top