News Flash

  • Home
  • Uncategorized
  • ভেঙে ছারখার হচ্ছে আইপিএফটি, দিশেহারা হয়ে বিধানসভায় আলাদা আসনের আর্জি
Image

ভেঙে ছারখার হচ্ছে আইপিএফটি, দিশেহারা হয়ে বিধানসভায় আলাদা আসনের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ আইপিএফটি-তে বড়সড় ভাঙনের আশঙ্কায় বিধানসভায় আলাদা বসার জায়গা চেয়ে অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দলের সভাপতি তথা রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা৷ এতে রাজনৈতিক মহল মনে করছে, দলে ভাঙনের চিন্তায় শীর্ষ নেতৃত্ব দিশেহারা হয়ে পড়েছেন৷ তবে, এ-বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতিমোহন দাস৷
সূত্রের খবর, আইপএফটি-র কয়েকজন বিধায়ক ক্রমাগত বিজেপি-র সাথে যোগাযোগ রেখে চলেছেন৷ এমনিতেই ত্রিপুরায় বিভিন্ন স্থানে আইপিএফটি ভেঙে ছারখার হয়ে যাচ্ছে৷ কারণ দলে দলে সমর্থকরা বিজেপি-তে যোগ দিচ্ছেন৷


সূত্র বলেছে, দিন-পাঁচেক আগে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতিমোহন দাসের কাছে আইপিএফটি সভাপতি তথা রাজস্বমন্ত্রী চিঠি দিয়ে বিধানসভায় আলাদা বসার আসন বরাদ্দ করার অনুরোধ জানিয়েছেন৷ বর্তমানে বিজেপি-আইপিএফটি জোটবদ্ধ হয়ে বিধানসভায় আসন পেয়েছে৷ তাতে, বিজেপি এবং আইপিএফটি সদস্যদের আলাদা বসার সুযোগ দেওয়া হয়নি৷ তাছাড়া, জোট সরকারের প্রথা অনুযায়ী বিধানসভায় আসন বরাদ্দ করা হয়েছে দুই দলের সদস্যদের৷ সূত্রের খবর, বিধানসভার অধ্যক্ষ ওই চিঠি ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেবের কাছে পাঠিয়ে দিয়েছেন৷ কারণ, দলগতভাবেও এ-বিষয়ে আলোচনা হওয়া প্রয়োজন৷


কিন্তু, এখন আইপিএফটি বিধানসভায় বিজেপি-র সাথে বসতে চাইছে না৷ আলাদাভাবে তাঁদের ৮ জন সদস্য বসতে চাইছেন বলে সূত্রের খবর৷ কিন্তু, এই সিদ্ধান্তের পেছনেও নির্দিষ্ট কারণ রয়েছে বলে দাবি সূত্রের৷ খবর, আইপিএফটি-র কয়েকজন বিধায়ক ক্রমাগত বিজেপি-র সাথে যোগাযোগ রাখছেন৷ দলত্যাগ বিরোধী আইন এড়িয়ে তাঁরা বিজেপি-তে যোগ দিতে চাইছেন৷ কিন্তু, প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক একত্রিত হচ্ছেন না, তাই আইপিএফটি-র বিধায়করা বিজেপি-তে যোগ দিতে পারছেন না৷
সূত্রের বক্তব্য, বিধায়কদের গতিবিধি সম্পর্কে দলের শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ ওয়াকিবহাল৷ কিন্তু, দলবিরোধী কাজের জন্য তাঁদের বহিষ্কার করতে পারছে না আইপিএফটি৷ তাই, বিকল্প পন্থা হিসেবে বিধানসভায় আলাদাভাবে বসার মাধ্যমে বিধায়কদের উপর চাপ তৈরি করতে চাইছে আইপিএফটি, মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top