News Flash

  • Home
  • Uncategorized
  • রাগের মাথায় বলেছি : বিতর্কিত মন্তব্যের পর সত্যপাল মালিক
Image

রাগের মাথায় বলেছি : বিতর্কিত মন্তব্যের পর সত্যপাল মালিক

শ্রীনগর, ২২ জুলাই (হি.স.): ‘নির্দোষ মানুষকে না মেরে যারা কাশ্মীরকে লুট করেছে তাদের মারুন’, এমন বিতর্কিত মন্তব্যের পর সোমবার নিজেই সেকথা স্বীকার করে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বললেন, রাজ্যপাল হিসাবে ওই মন্তব্য করা উচিত হয়নি। কার্গিলে লাদাখ পর্যটন উৎসবের উদ্বোধনে রবিবার রাজ্যপাল বলেন, “যারা বন্দুক হাতে তুলে নিয়েছে তারা কোনও কারণ ছাড়াই নিজেদের লোকেদের মারছে। তারা খুন করছে পুলিশকর্মী, নির্দোষ জনসাধারণ এবং সেনা-জওয়ানদের। ওদের না মেরে, তাদের মারুন যারা দেশকে লুঠ করছে। যারা কাশ্মীরের সব সম্পদ লুঠ করছে।” রাজ্যপালের এই মন্তব্যের পরই শুরু হয়ে যায় বিতর্ক। এরপর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যা বলেছি, এই প্রচন্ড দুর্নীতি দেখে রাগের মাথায় বলেছি। এই পদে না থাকলে আমি এই মন্তব্যেই স্থির থাকতাম। তবে, রাজ্যপাল হিসাবে ওই মন্তব্য করা আমার উচিত হয়নি।”

রাজ্যপালের এহেন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর বক্তব্য, “এই ব্যক্তি দায়িত্বশীল সাংবিধানিক পদে রয়েছেন। কিন্তু তিনিই জঙ্গিদের বলছেন যে সব নেতাদের দুর্নীতিগ্রস্ত বলে মনে হয় তাঁদের খুন করতে। দিল্লিতে এখন নিজের ভাবমূর্তি কী তা আগে ওঁর জানা উচিত। তার পরে না হয় অবৈধ আদালত আর অবৈধ হত্যার অনুমতি দেবেন।” পাল্টা তাঁকে ‘রাজনৈতিক জুভেনাইল’ বলে কটাক্ষ করে এদিন সত্যপাল মালিক বলেন, “ওর টুইটের পরবর্তী প্রতিক্রিয়াগুলি দেখলেই বুঝতে পারবেন। ওমর একজন ‘পলিটিক্যাল জুভেনাইল’, যে সব বিষয়েই টুইট করে। এরাজ্যের মূল ব্যাধি হল এখানে রাজনৈতিক নেতা থেকে উচ্চপদস্থ আমলা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত। রাজ্যপাল হিসাবে এমন মন্তব্য করা আমার ভুল হলেও, চারিদিকের এত দুর্নীতি দেখে ক্ষুব্ধ ও হতাশ হয়েই একজন সাধারণ নাগরিক হিসাবে ওই মন্তব্য করেছি।” বিজেপি সূত্রের মতে, রাজ্যপাল একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। তবে, কাশ্মীরে সন্ত্রাস দমন করে ওই রাজ্যকে মূলস্রোতে অন্তর্ভুক্ত করতে বদ্ধপরিকর বিজেপি।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top