News Flash

  • Home
  • Uncategorized
  • নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজ ৩৩
Image

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজ ৩৩

কাঠমান্ডু, ১৪ জুলাই (হি. স.) : বন্যা কবলিত নেপালে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত কয়েক দিনের একটানা মুষলধারে বৃষ্টি ও ভারী বৃষ্টির প্রভাবে নেপালের বহু এলাকা প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টির জেরে পাহাড়ি ও তরাই অঞ্চলে চলছে ব্যাপক ভূমিধস। নেপাল পুলিশ সূত্রের খবর, বন্যা দুর্গতদের মধ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০, আহত হয়েছেন ২৫ জন। প্রবল বন্যা ও ভূমিধসে নিখোঁজ ৩৩ জনের খোঁজে উদ্ধারকার্য চলছে। 


অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বন্যা কবলিত নেপালে। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। নেপাল পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ৩৩ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও। গত শুক্রবার থেকে প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে দেশের অধিকাংশ এলাকা।

উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে ত্রাণকার্যও। ললিতপুর, কাভরে, কোতাং, ভোজপুর ও মাকানপুর জেলার অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ বলে খবর। ভূমিধসে ভেঙে গিয়েছে প্রচুর বাড়িঘর। প্রশাসনের তরফ থেকে দুর্যোগে দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top