News Flash

  • Home
  • Uncategorized
  • প্রো বক্সিংয়ে নকআউটে মার্কিন বক্সার মাইক স্নিডারকে হারালেন বীজেন্দ্র সিং
Image

প্রো বক্সিংয়ে নকআউটে মার্কিন বক্সার মাইক স্নিডারকে হারালেন বীজেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : প্রো বক্সিংয়ে নাম লেখানোর পর থেকে অপ্রতিরোধ্য বীজেন্দ্র সিং। শনিবার গভীর রাতে আমেরিকায় নিজের প্রথম প্রতিযোগিতায় মার্কিন বক্সার মাইক স্নিডারকে হারালেন ৩৩ বছরের হরিয়ানার এই বক্সার। তাও আবার নকআউটে। এই জয়ের সঙ্গেএ প্রফেশনাল বক্সিংয়ে পরপর ১১ ম্যাচ জিতলেন বীজেন্দ্র।

বেশ কিছুদিন পর ফের রিংয়ে নামলেন বীজেন্দ্র। মার্কিন বক্সার মাইক স্নিডারের বিরুদ্ধে প্রথম রাউন্ড থেকেই নিজের চেনা ছন্দে ছিলেন তিনি। এক হাতে মাইকের পাঞ্চ বাঁচানো ও অন্য হাতে আক্রমণ, এই পরিকল্পনায় প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দেন তিনি। বীজেন্দ্রর গতির সঙ্গে পাল্লা দিতে পারছিলেন না মাইক। চতুর্থ রাউন্ড শুরু হতেই ঝড় তোলেন ভারতীয় বক্সার। নকআউট নিয়মে বীজেন্দ্রকে জয়ী ঘোষণা করা হয়। তাঁর প্রো বক্সিংয়ে এটা সাত নম্বর নকআউট জয়।

নিজের প্রতিযোগিতা শেষে দেশবাসীর উদ্দেশে টুইট করেন বীজেন্দ্র লেখেন, “এই জয়ের জন্য দেশের মানুষকে ধন্যবাদ। তাঁরা যে সবসময় আমার পাশে থেকেছেন, সে জন্য আমি কৃতজ্ঞ। আমেরিকায় প্রথম লড়াই জিততে পেরে আমি খুশি।” অবশ্য নিজের পারফরম্যান্সে আরও উন্নতি চান এই ভারতীয় বক্সার। 

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top