News Flash

  • Home
  • Uncategorized
  • মানিকভান্ডারে সড়ক দুর্ঘটনা, হত তিন, আহত এক
Image

মানিকভান্ডারে সড়ক দুর্ঘটনা, হত তিন, আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের৷ একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন৷ শনিবার বিকেলে ধলাই জেলার কমলপুর মহকুমার মানিকভাণ্ডারের পুরাতন বিমানবন্দর সংলগ্ণ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে৷

প্রাপ্ত খবরে প্রকাশ, একটি ছোট প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে৷ বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং এই ঘটনা দেখেন৷ তাঁরা গাড়িতে আবদ্ধ আহতদের উদ্ধারে হাত লাগান, সেই সঙ্গে খবর দেন অগ্ণিনির্বাপক দফতরের অফিসে ও কমলপুর থানায়৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি কমলপুর থেকে সালেমার দিকে যাচ্ছিল৷ গাড়িতে চালক-সহ চারজন ছিল৷ প্রচণ্ড গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিমত৷ গাড়িটি দুমড়ে-মুচড়ে একাকার হয়ে গিয়েছে৷

খবর পেয়ে কমলপুর থেকে অগ্ণিনির্বাপক দফতরের একটি গাড়ি ছুটে আসে, সেই সঙ্গে আসে পুলিশও৷ আহতদের কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত তিন জনের নাম অসীম দেবনাথ, সুরজিৎ দেবনাথ ও রবীন্দ্র দেবনাথ৷ গুরুতর আহত লিটন দাসকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর আগরতলার সরকারি মেডিক্যাল কলেজ ও গোবিন্দ বল্লভপন্থ হাসপাতালে পাঠানো হয়েছে৷ নিহত ও আহত সকলের বয়স ৩০ বছরের নীচে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top