News Flash

  • Home
  • Uncategorized
  • দীর্ঘদিন সুবিচার না পাওয়ায় ক্ষোভ, সুপ্রিম কোর্ট চত্বরেই আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির
Image

দীর্ঘদিন সুবিচার না পাওয়ায় ক্ষোভ, সুপ্রিম কোর্ট চত্বরেই আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): দীর্ঘদিন ধরে সুবিচার না পাওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট চত্বরেই আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। শুক্রবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সুপ্রিম কোর্ট চত্বরে। হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

দিল্লি পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তিনি সুবিচার পাচ্ছেন না, এমনই অভিযোগে এদিন সকালে সুপ্রিম কোর্ট চত্বরে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করা হচ্ছে। দিল্লি পুলিশ সূত্রের খবর, শীর্ষ আদালতের মূল প্রবেশ দ্বারের ভিতরে লনের পাশে এদিন আচমকাই নিজের হাত কেটে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ধরেন নিরাপত্তা রক্ষীরা। খবর পেয়ে ছুটে আসে দিল্লি পুলিশ। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে হাতে ব্যান্ডেজ বেঁধে রক্তপাত বন্ধ করা হয়। তাঁর চিকিৎসার ব্যবস্থা করে দিল্লি পুলিশই। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জনৈক ব্যক্তির পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top