News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম থানার কোয়ার্টার কমপ্লেক্সে এসআই-এর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

পশ্চিম থানার কোয়ার্টার কমপ্লেক্সে এসআই-এর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ পুলিশের সাব ইনস্পেক্টরের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আগরতলা পশ্চিম থানার কোয়ার্টার কমপ্লেক্সে৷ সরকারী আবাসের মধ্যেই ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ঐ পুলিশ সাব ইনস্পেক্টরের স্ত্রীর মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতার নাম মুক্তা সাহা৷ স্বামী পুলিশ সাব ইনস্পেক্টর দেবাশিষ সাহা৷ দেবাশিষবাবু পশ্চিম থানাতেই কর্মরত৷
সংবাদে প্রকাশ, মুক্তা সাহা ছিলেন স্বাস্থ্য দপ্তরের কর্মী৷ এদিন দুপুরে স্বামী থানায় চলে আসেন৷ দুপুরের একটু পরে তিনি কোয়ার্টারে যান৷ গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ৷ তিনি ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে বিষয়টি থানার অন্যান্য সহকর্মীদের জানান৷ অন্যান্য পুলিশ কর্মীরা আবাসনে যান৷ দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন মুক্তা সাহার মৃতদেহ ফাঁসিতে ঝুলে রয়েছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷
জানা গিয়েছে, দেবাশিষ ও মুক্তার সাত মাসের একটি সন্তান রয়েছে৷ কিছুদিন পূর্বে তারা বহিঃরাজ্য থেকে চিকিৎসা করে ফিরেছেন৷ মৃতার স্বামী জানিয়েছেন তাদের পরিবারের মধ্যে কোন ঝামেলা ছিল না৷ পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি আত্মহত্যার ঘটনা৷ পুলিশের এসডিপিও সুমন মজুমদার এবং মহিলা থানার ওসি ঘটনার খোঁজ খবর নিয়েছে৷ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে৷ অন্য একটি সূত্রে জানা গিয়েছে, এই আবাসনে এর আগেও কয়েকজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ তাই এই আবাসনে কেউ থাকতে চায় না৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top