News Flash

  • Home
  • Uncategorized
  • আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বেদনাদায়ক দুর্ঘটনা, মৃত্যু শিশু ও মহিলা সহ আটজনের
Image

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বেদনাদায়ক দুর্ঘটনা, মৃত্যু শিশু ও মহিলা সহ আটজনের

কনৌজ, ১১ জুলাই (হি.স.): আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে আবারও ভয়াবহ দুর্ঘটনা| অকালেই মৃত্যু হল শিশু ও মহিলা সহ অন্ততপক্ষে আটজনের| বুধবার ভোর চারটে নাগাদ উত্তর প্রদেশের কনৌজ জেলায়, কোতওয়ালি তির্বা থানার অন্তর্গত বনপুরা গ্রামের সন্নিকটে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে বেসামাল একটি এসইউভি গাড়ি| জোরালো সংঘর্ষের জেরে এসইউভি গাড়ির সামনের অংশ প্রায় দুমড়ে মুচড়ে যায়| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন মহিলা ও দু’টি শিশু সহ অন্তত আটজনের| তবে, সৌভাগ্যবশত প্রাণে গিয়েছেন এসইউভি গাড়ির চালক পাপ্পু কুমার যাদব| এসইউভি গাড়ির চালক ছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’টি শিশু| দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে|
অ্যাডিশিনাল ইন্সপেক্টর শৈলেন্দ্র কুমার মিশ্র জানিয়েছেন, দুর্ঘটনায় হতাহতদের বাড়ি রাজস্থানের আলওয়ার জেলায়| এসইউভি গাড়িতে চেপে উত্তর প্রদেশের সীতাপুর জেলায় আসছিলেন তাঁরা| সাত সকালে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে ফাঁকা থাকায় অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল এসইউভি গাড়িটি| ঘড়ির কাঁটায় ভোর তখন চারটে হবে, কোতওয়ালি তির্বা থানার অন্তর্গত বনপুরা গ্রামের সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে এসইউভি গাড়িটি| অ্যাডিশিনাল ইন্সপেক্টর শৈলেন্দ্র কুমার মিশ্র-র কথায়, দুর্ঘটনার জেরে এসইউভি গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| গাড়ির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করতে প্রায় দেড় ঘন্টা সময় লেগে যায়| ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন মহিলা ও দু’টি শিশু সহ অন্তত আটজন| এছাড়াও গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক ও দু’টি শিশু| দুর্ঘটনায় নিহতদের নাম হল, রাজু (২১), কে রাম, রাজেন্দ্র (৩৮), শালু, বিদ্যা দেবী (৪৫) এবং সন্তোষ দেবী (৪০)| মৃতরা সকলেই একই পরিবারের সদস্য| বাকিদের এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি| সৌভাগ্যবশত দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন এসইউভি গাড়ির চালক পাপ্পু কুমার যাদব| তবে, তিনি এখন ট্রমায় রয়েছেন| দুর্ঘটনায় আহত হয়েছেন চালক পাপ্পু কুমার যাদব (৪৫), সাহিল (০৬) এবং অঙ্কিত (১১)| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top