News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরের তামেংলঙে ভূমিধস, মৃত্যু ন’জনের
Image

মণিপুরের তামেংলঙে ভূমিধস, মৃত্যু ন’জনের

তামেংলঙ (মণিপুর), ১১ জুলাই (হি.স.): লাগাতার বর্ষণের জেরে ভূমিধস। মণিপুরের তামেংলঙ জেলার পৃথক তিনটি জায়গায় ভূমিধসের কবলে পড়ে মৃত্যু হল শিশু সহ অন্ততপক্ষে ন’জনের। অবিরাম বৃষ্টির জেরে মঙ্গলবার ভোরে ধস নামে তামেংলঙ জেলার পৃথক তিনটি জায়গায়। প্রশাসন সূত্রের খবর, তামেংলঙের নিউ সালেম এলাকায় চার নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির পাঁচ সন্তানের মৃত্যু হয়েছে ভূমিধসে। পরিবারের সকলেই তখন ঘুমোচ্ছিল। হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে কাদা-মাটি। অন্যদিকে, নেইগাইলুয়াঙের দু’নম্বর ওয়ার্ডে মৃত্যু হয়েছে একই পরিবারের মা ও ছেলের। ধসের ফলে এই ওয়ার্ডের প্রায় গোটাটাই ভেসে গিয়েছে। বাকি দু’জনের মৃত্যু হয়েছে তামেংলঙের রামগাইলঙের তিন নম্বর ওয়ার্ডে।
অতিরিক্ত বৃষ্টির কারণেই তামেংলঙ জেলার তিনটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সাতটি দেহ উদ্ধার হয়েছে। জোরকদমে উদ্ধারকার্য চলছে। তামেংলঙের ডেপুটি কমিশনার রনবীর সিং জানিয়েছেন, জেলা পুলিশ ও জেলা প্রশাসন যৌথভাবে উদ্ধারকার্য চালাচ্ছে। তিন নম্বর ওয়ার্ডে যে দু’জনের মৃত্যু হয়েছে তাদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেণ সিং।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top