গুয়াহাটি, ৪ ডিসেম্বর, (হি.স.) : গুয়াহাটি পশ্চিম পুলিশ জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ১ ডিসেম্বর থেকে বলবৎ হয়েছে এই ধারা। চলবে ৩১
জানুয়ারি পৰ্যন্ত। ১৪৪ ধারা বলে পাঁচ বা ততোধিক মানুষ জোট বাঁধতে পারবেন না। তাছাড়া কোনও ধরনের ধরনা, বিক্ষোভ প্রদর্শন, মিছিল, সভা আয়োজনে এই ধারার বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বলা হয়েছে, চলমান এনআরসি নবায়ন প্রক্রিয়া, আগামী ৩১ ডিসেম্বর মধ্যরাতে এনআরসি-র খসড়া প্রকাশ করা এবং আমসাং অভয়ারণ্যে উচ্ছেদের পরিপ্রেক্ষিতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে আমসাঙে উচ্ছেদের শিকার ভূমিপুত্ৰদের সংস্থাপনের পদক্ষেপ সরকার নিচ্ছে বলে জানিয়েছেন বনমন্ত্ৰী প্ৰমীলারানি ব্রহ্ম। এর জন্য তাঁর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মিসিং-সহ সকল স্থানীয় বাসিন্দাদের যাবতীয় ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নির্দেশে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
‘আমসাঙের উচ্ছেদ আদালতের নির্দেশে হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা-অর্থ-স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ সাংবাদিকদের তিনি জানান, আমসাঙে অবস্থিত স্কুলগুলি উচ্ছেদের ব্যাপারে নিরীক্ষণ করা হবে। যে সকল ছাত্রছাত্রী পরীক্ষাত দিতে পারেনি তাদের জন্য পরীক্ষার ব্যবস্থাও করা হবে বলে জানান মন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা।
গুয়াহাটিতে ১৪৪ ধারা, আমসাঙে পীড়িত ছাত্রছাত্রীরা দিতে পারবে পরীক্ষা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

















