নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের বেতন একলাফে অনেকটা বাড়তে চলেছে। গ্রেড এ চুক্তির আওতায় থাকা
অধিনায়ক বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারার বেতন বর্তমানের ২ কোটি টাকা থেকে বেড়ে হতে পারে বছরে ১২ কোটি টাকা। গ্রেড বি-তে থাকা ক্রিকেটারদের বেতন এক কোটি টাকা থেকে বেড়ে হতে পারে বছরে আট কোটি টাকা এবং গ্রেড সি-তে থাকা ক্রিকেটারদের বেতন ৫০ লক্ষ টাকা থেকে বেড়ে হতে পারে চার কোটি টাকা। অধিনায়ক হিসেবে বিরাটের বেতন আরও বেশি হতে পারে। ভারতীয় ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর দাবি জানাচ্ছিলেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই, প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়না এডুলজি ও বিসিসিআই সিইও রাহুল জোহরির সঙ্গে দেখা করেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও কোচ রবি শাস্ত্রী। সেই বৈঠকের পরেই ক্রিকেটারদের দাবি মেনে নেওয়ার কথা জানায় বিসিসিআই। এখন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বছরে ১২ কোটি টাকা করে পান। বিসিসিআই সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হলেও, বিরাটরা এতদিন আর্থিকভাবে বঞ্চিত হচ্ছিলেন। তবে এবার তাঁদের বেতন বাড়তে চলেছে।
বিরাটদের বার্ষিক বেতন বাড়তে পারে, বিসিসিআই সূত্রে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















