নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.) : টেস্ট দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। সীমিত ওভারের ক্রিকেটে দেশের দুই সেরা স্পিনারকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছিল। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিন টেস্টের সিরিজে দুই স্পিনারকে ফের দলে ফেরানো হল। তবে সোমবার প্রথম দুই টেস্টের দল ঘোষণা করা হয়েছে। ১৬ জনের দলে রয়েছেন কুলদীপ যাদবও। যজুবেন্দ্র চাহাল টেস্ট দলে সুযোগ পাননি। প্রত্যাশামতোই উমেশ যাদব ও মহম্মদ সামি রয়েছেন দলে। চোট সারিয়ে দলে ফিরেছেন মুরলি বিজয়ও। এবার সহঅধিনায়কত্বের দায়িত্বভার দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানের উপর। দীর্ঘদেহী স্পিনার ইশান্ত শর্মাকে আরও একটা সুযোগ দেওয়া হয়েছে।
সোমবার টেস্ট দল ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৬ জনের দলও ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচের দলে শুধুমাত্র রাখা হয়েছে নেহরাকে। দলে নতুন মুখ শ্রেয়াস আইয়ার ও মহম্মদ সিরাজ। বাদ পড়েছেন কেদার যাদব। দলটা এরকম: বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, শ্রেয়াস আইয়ার, মহম্মদ সিরাজ, আশিস নেহরা, জসপ্রীত বুমরা।
টেস্ট দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















