আমেদাবাদ, ২৩ অক্টোবর (হি.স.) গুজরাটের হার্দিক প্যাটেলের নেতৃত্বে চলা প্যাটেল সংরক্ষণ আন্দোলনের অন্যতম নেতা এবং পাটির্দার আনামত আন্দোলন সমিতির আহ্বায়ক নরেন্দ্র প্যাটেল মিডিয়ায় সামনে চূড়ান্ত নাটকীয়ভাবে দাবি করেছেন, বিজেপিতে যোগ দেওয়ার জন্য বরুণ প্যাটেলের মাধ্যমে তার কাছে এক কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। দলের বদলের জন্য এক কোটি টাকার মধ্যে তাঁকে প্রথমে দশ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন নরেন্দ্র প্যাটেল। তিনি এও বলেন বিজেপি যদি গোটা রির্জাব ব্যাঙ্কও তাঁকে দিয়ে দেয়। তবুও তিনি বিজেপিতে যোগ দেবেন না।
উল্লেখ্য রবিবার বিকেলবেলায় প্যাটেল আন্দোলনের প্রাক্তন নেতা এবং বর্তমানে বিজেপির নেতা বরুণ প্যাটেল ঘোষণা করেন নরেন্দ্র প্যাটেল বিজেপিতে যোগ দিয়েছেন। ঠিক সেইদিনই মধ্যরাতে সাংবাদিক সম্মেলন ডেকে এই ঘুষের অভিযোগ সামনে আনেন নরেন্দ্র প্যাটেল।

দলবদলের জন্য বিজেপি তাকে ঘুষ দিয়েছে, দাবি নরেন্দ্র প্যাটেলের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















