News Flash

  • Home
  • Uncategorized
  • এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান
Image

এশিয়া কাপে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

ঢাকা, ২১ অক্টোবর (হি.স.) : এশিয়া কাপে শনিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। এই নিয়ে দ্বিতীয়বার মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে গত ম্যাচের থেকে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। লড়াই ফাইনালে ওঠার তার থেকেও বেশি সম্মানের। লিগ পর্যায়ের ম্যাচে ৩-১ গোলে পাকিস্তানকে পরাস্ত করেছিল ভারত। শেষম্যাচে মালয়েশিয়াকে ৬-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর মনপ্রীত ব্রিগেড। এই ম্যাচ ড্র করলেই ফাইনালে চলে যাবে ভারত। সেকারণে নিজেদের সেরাটা দিতে হবে মাঠে। তা মানছেন দলের কোচ থেকে শুরু করে সবাই। তবে পাকিস্তান বলে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ ভারত।

ইতিমধ্যেই টুর্নামেন্টের সেরা দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে ভারত। সুপার ফোরের প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ ড্র করে ভারত। টুর্নামেন্টে ভারত বেশ কয়েকটি দুরন্ত ফিল্ড গোল করেছে।

বর্তমানে ৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত। এরপর একে একে রয়েছে মালয়েশিয়া (৩ পয়েন্ট), কোরিয়া (২ পয়েন্ট) এবং পাকিস্তান (১ পয়েন্ট)। প্রতিটা দলই এখনও পর্যন্ত দুটো করে ম্যাচ খেলেছে। আজ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। অন্যদিকে, কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামবে মালয়েশিয়া।

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top