News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যানসার রোগীদের সহায়তায় পরিকাঠামো উন্নয়নে ১০০০ কোটি টাকা ব্যয় করবে টাটা গোষ্ঠী
Image

ক্যানসার রোগীদের সহায়তায় পরিকাঠামো উন্নয়নে ১০০০ কোটি টাকা ব্যয় করবে টাটা গোষ্ঠী

মুম্বই, ২১ অক্টোবর (হি.স.) : ক্যানসার রোগীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিল্পপতি রতন টাটা৷ রোগীদের উন্নতমানের চিকিত্সা পরিষেবা দিতে একাধিক রাজ্যে হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে টাটা ট্রাস্ট৷ সেইসঙ্গে জোর দেওয়া হবে হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নে৷ হাসপাতাল তৈরি ও পরিকাঠামো উন্নয়নে আনুমানিক এক হাজার কোটি টাকা খরচ করবে টাটা গোষ্ঠী৷ এতে হাজার হাজার ক্যানসার আক্রান্ত রোগীরা উপকৃত হবেন৷

অসম, রাজস্থান, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, এবং অন্ধ্রপ্রদেশে নতুন ক্যানসার কেয়ার হাসপাতাল খোলার উদ্যোগ নিয়েছে টাটা ট্রাস্ট৷ এছাড়া ক্যানসার কেয়ার হাসপাতালগুলির পরিকাঠামোর উন্নয়নে এগিয়ে এসেছে তারা৷ ইতিমধ্যে অসম সরকারের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে টাটা গোষ্ঠী৷ রাজধানী গুয়াহাটিতে ক্যানসার কেয়ার ইন্সটিটিউটকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করবে তারা৷ এই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে ৫৪০ কোটি টাকা৷

দেশের সেরা ক্যানসার চিকিত্সা কেন্দ্রের অন্যতম মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল৷ কম খরচায় উন্নত মানের চিকিত্সা পরিষেবা পেতে বহু মানুষ মুম্বইয়ের টাটা হাসপাতালে যান৷ স্বাভাবিকভাবেই রোগীর চাপ সেখানে অনেক৷ সেই কারণে ডাক্তারের তারিখ পেতে মাসের পর মাস সময় কেটে যায় রোগীদের৷ তাই অন্য রাজ্যগুলিতে ক্যানসারের উন্নত চিকিত্সা পরিষেবা পৌঁছে দিলে টাটা মেমোরিয়াল হাসপাতালে যেমন চাপ কমবে তেমনই উপকৃত হবেন রোগীরা৷

জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর, ঝাড়খন্ডের রাঁচি, উত্তরপ্রদেশের বারাণসী এবং অন্ধ্রপ্রদেশের তিরুমালাতে নতুন হাসপাতাল তৈরি করবে টাটা ট্রাস্ট৷ এর মধ্যে রাঁচি ও অন্ধ্রপ্রদেশে হাসপাতালের জন্য জমিও চূড়ান্ত হয়ে গিয়েছে৷

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top