News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাহক সুরক্ষা সম্মেলনে বয়কট পাকিস্তান ও উত্তরকরিয়া
Image

গ্রাহক সুরক্ষা সম্মেলনে বয়কট পাকিস্তান ও উত্তরকরিয়া

নয়াদিল্লি, ২১ (হি.স.): গ্রাহক সুরক্ষা সম্মেলনে পাকিস্তানকে বয়কট করল ভারত| গ্রাহক সুরক্ষা নিয়ে আগামী সপ্তাহে আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হতে চলেছে নয়াদিল্লিতে৷ এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কিন্তু ভারতে অনুষ্ঠিত এই সম্মেলনে পাকিস্তান এবং উত্তর কোরিয়াকে আমন্ত্রন পত্রই পাঠায়নি ভারত৷ জানিয়েছেন কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার রামবিলাস পাসোয়ান৷ এই অনুষ্ঠানটি মূলত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের অনুরোধে আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই কনফারেন্সটির উদ্দেশ্য হল গ্রাহক সুরক্ষা সংক্রান্ত জাতিসংঘের নির্দেশিকা বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত সমস্ত পদক্ষেপগুলি ভাগ করা। ভারত ছাড়াও বিশ্বের মোট ২৩টি দেশ এই সম্মেলনে যোগ দেবে৷ আগামী ২৬ এবং ২৭অক্টোবর এই এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে৷ এই সম্মেলন সম্পর্কে পাসোয়ান জানিয়েছেন, উত্তর কোরিয়া এবং পাকিস্তানকে এই সম্মেলনে আসার জন্য কোনও আমন্ত্রনপত্র পাঠানো হয়নি৷ তবে, চিনকে এই সম্মেলনে যোগদান দেওয়ার জন্য আমন্ত্রনপত্র পাঠানো হয়েছে৷ কিন্তু কেন ওই দুই দেশকে সম্মেলনে আসার আমন্ত্রনপত্র ভারতের তরফে পাঠানো হয়নি৷ সেই বিষয়টি নিয়ে বিশেষ মুখ খুললেন না পাসোয়ান৷

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top