News Flash

  • Home
  • Uncategorized
  • জিংপিংকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে চক্রান্ত করেছিল কমিউনিষ্ট পার্টির শীর্ষ নেতারা
Image

জিংপিংকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে চক্রান্ত করেছিল কমিউনিষ্ট পার্টির শীর্ষ নেতারা

বেজিং, ২১ অক্টোবর (হি.স.) : প্রেসিডেন্ট শি জিংপিংকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে চক্রান্ত করেছিল কমিউনিষ্ট পার্টির শীর্ষ নেতারা৷ চাঞ্চল্যকর অভিযোগটি করেন শি জিংপিং প্রশাসনের এক শীর্ষ আধিকারিক৷ এই প্রথম চিনা প্রশাসনের কোনও কর্তাব্যক্তি প্রকাশ্যে দুর্নীতি নিয়ে মুখ খোলেন৷ তবে তিনি খোলসা করে জানান নি এটা কোন সংঘবদ্ধ ষড়যন্ত্র ছিল নাকি কোনও বিচ্ছিন্ন ঘটনা? দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট শি জিংপিংয়ের প্রশংসা করেন লিউ৷ তিনি বলেন, ২০১২ সাল থেকে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছেন৷ দল ও দেশ থেকে দুর্নীতি দুর করতে অনেক ঝুকিও নিতে হয়েছে তাকে৷ প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ করে দ্বিতীয়বার ফের ক্ষমতায় আসতে চলেছেন শি জিংপিং৷ দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন তিনি৷ সেই সময় কমিউনিষ্ট পার্টির একাধিক নেতার বিরুদ্ধে আপাদমস্তক দুর্নীতির পাকে জড়িয়ে থাকার অভিযোগ উঠেছিল৷ সেই সব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেন জিংপিং৷ দল থেকে তাদের বহিষ্কার করেন৷ দুর্নীতির অভিযোগে জেলে পাঠান তাদের৷ একসময়ে দলের শীর্ষ পদে থাকা এই নেতারা একজোট হয়ে শি জিংপিং সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করে বলে অভিযোগ করেন লিউ নামের এক অফিসার৷ তিনি দাবি করেন, ক্ষমতার লোভে শাসক দলের কিছু প্রাক্তন নেতা প্রেসিডেন্টকে পদ থেকে উৎখাত করতে উঠে পড়ে লেগেছিল৷

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top