News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যজনকভাবে অগ্ণিদগ্দ গৃহবধু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা
Image

রহস্যজনকভাবে অগ্ণিদগ্দ গৃহবধু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ অক্টোবর৷৷ রহস্যজনক ভাবে অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তরুণী গৃহবধূ৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আমতলী থানার অধীন পূর্ব ডুকলী এলাকায়৷ অগ্ণিদগ্দ গৃহবধূর নাম সবিতা দাস৷ একদিকে আলোর রোশনায় গোটা রাজ্য দীপাবলির আনন্দে মাতোয়ারা, অন্যদিকে অগ্ণিদগ্দ হয়েছেন গৃহবধূ৷ স্বামীর বাড়িতেই তিনি অগ্ণিদগ্দ হয়েছেন৷ স্থানীয় জনগণ ঐ মহিলাকে উদ্ধার করে জি বি হাসপাতালে ভর্তি করিয়েছেন৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঐ গৃহবধূর শারীরিক অবস্থা সঙ্কটমুক্ত নয়৷ গৃহবধূর মা অভিযোগ করেছন স্বামী মিঠু দাস বিয়ের পর থেকেই অত্যাচার করছে সবিতাকে৷ আশঙ্কা করা হচ্ছে স্বামীর নির্যাতনে অতিষ্ট হয়ে অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সবিতা৷ এই ঘটনা জানিয়ে সবিতার মা মেয়ের জামাই মিঠু দাসের বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ যদিও খবর লেখা পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই৷ ঘটনাকে ঘিরে এলাকায়া চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top