News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে পাচারকালে চল্লিশ লক্ষ টাকার কাপড় ও পাঁচ লক্ষ টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করল বিএসএফ
Image

বাংলাদেশে পাচারকালে চল্লিশ লক্ষ টাকার কাপড় ও পাঁচ লক্ষ টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ বক্সনগর, ২০ অক্টোবর৷৷ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার চল্লিশ লক্ষ টাকার কাপড় উদ্ধার

বাগমা বিএসএফ ক্যাম্পে বাজেয়াপ্ত করা কাপড়৷ ছবি নিজস্ব৷

করল বিএসএফ জওয়ানরা৷ রেডিমেট কাপড়গুলি বস্তাবন্দী করে বাংলাদেশে পাচারকালে পাচারকারীদের ধাওয়া করে দক্ষিণ ত্রিপুরা জেলায় বাগমা ক্যাম্পে জওয়ানরা আটক করেছে কাপড়গুলি৷ তবে দেওয়ালী মেলা উপলক্ষ্যে পুলিশের বেশির ভাগ কর্মী ছিল উদয়পুর দেওয়ালীতে৷ এরই সুযোগে দক্ষিণ ত্রিপুরার আমলীঘাট ফেনী নদীর দিয়ে পাচার করার সময়ে বিএসএফের জওয়ানরা আটক করেছে কাপড়গুলি৷ পিছু ধাওয়া দেওয়ার সময়ে পাচারকারীরা পলিয়ে যেতে সক্ষম হয়৷ চোরাকারবারীদের ফেলে যাওয়া প্রায় ৪০ লক্ষ টাকার কাপড় উদ্ধার করা হয়৷ বিএসএফের ৩১নং ব্যাটেলিয়ান কর্মীরা কাপড় গুলি সিজ করেছে৷ তাছাড়া বিএসএফের এককর্মী জানান ঐদিন দেওয়ালী উপলক্ষে ভারত-বাংলাদেশ সিমান্ত ছিল স্বাভাবিক৷ দেওয়ালী মেলাতে প্রচুর বাংলাদেশি মানুষ উপস্থিত হয়৷ এরই সুযোগে এই অবৈধ কাজ করতে চেয়েছিল৷
এদিকে, এদিকে, দীপাবলির রাতে গোপন খবরের ভিত্তিতে বক্সনগরের কলমচৌড়া এলাকার আদমপুর গ্রাম থেকে বিএসএফ ও পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমানে নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷ ঐ নেশা সামগ্রী মূলতঃ বাংলাদেশে পাচারের জন্য মজুত রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে৷ ঐদিন বিএসএফ ও পুলিশ পাঁচ লক্ষ টাকার ফেন্সিডিল ও একশ কিলোগ্রাম শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে৷ এদিকে, বিএসএফ ও পুলিশ জানিয়েছে আগামীদিনে এই ধরনের অভিযান জারী থাকবে৷ ফেন্সিডিলের পরিমান ৯০০ বোতল৷ বাংলাদেশে পাচারের জন্য এগুলি সেখানে মজুত রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top