News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফ জওয়ানের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, পণের জন্য নির্যাতনের অভিযোগ
Image

বিএসএফ জওয়ানের স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, পণের জন্য নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ শান্তিরবাজার মহকুমার আন্তর্গত বিএসএফ কেম্প সংলগ্ণ এলাকার বাসিন্দা বিরেন্দ্র চন্দ্র দাস এর কন্যা সঙ্গীতা দাসকে (২৪) বিলোনীয়া মহকুমার অন্তর্গত পাইখোলার বাসিন্দা কৃষ্ণ দাসের ছেলে বিমল দাস (২৯) এর সঙ্গে সারে তিনবছর আগে বিয়ে দেওয়া হয়৷ তাদের আরাই বছরের একটি ছেলে আছে৷ নাম প্রিয়াংশু দাস৷ বিরেন্দ্র চন্দ্র দাস অনেক ঘটা করে মা হারা কন্যা সঙ্গীতা দাসকে বিয়ে দেন৷ উনার আদরের মেয়েকে মনি নামে ডাকতো৷ বিয়েতে নগদ ৫০ হাজার টাকা, পালসার বাইক, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও যাবতীয় আসবাপপত্র দিয়ে বিয়ে দেন৷ সঙ্গীতার মা মারা যাবার পর ওর মায়ের সমস্ত অলঙ্কারও মেয়েকে দিয়ে যান বলে জানান সঙ্গীতার বাবা৷ সঙ্গীতার স্বামী বিমল দাস বর্তমানে বিএসএফ এ ৪০ নং বেটেলিয়ান এ কর্মরত৷ কাশ্মীরের বারামোল্লায় এখন সে কর্মরত আছে৷
সঙ্গীতার বাবার অভিযোগ বিয়ের পর থেকে ওর স্বামী শ্বশুর ও শাশুড়ি প্রতিনিয়ত বাপের বাড়ী থেকে টাকার জন্য দাবি করতো৷ সঙ্গীতার মা না থাকার কারনে ওর বৌদির কাছে ফোন করে ওর জমানো ব্যথাগুলি প্রকাশ করত৷ দিন দিন অত্যাচারের সীমা বেড়ে যাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিল সঙ্গীতা৷ মঙ্গলবার পাইখোলা শ্বশুর বাড়ীতে সে আত্মহত্যা করেছেন বলে কাশ্মীর থেকে জামাই ফোন করে জানায়৷ এই ব্যাপারে বুধবার সঙ্গীতার পরিবার থেকে বিলোনীয়া থানায় একটি মামলা দায়ের করেন৷ পরিবারের লোকজনদের দাবি এই আত্মহত্যার পর পুলিশকে না জানিয়ে মৃতদেহ নামানো হলোও তাদের পরিবারের লোকজনেেদর খবর দেওয়া হয়নি৷ এটি একটি পরিকল্পীত হত্যাবলে মনে করছেন পরিবারের লোকজন৷ তাদের একটাই দাবি ঘটনার সুষ্ঠ তদন্ত হোক৷ প্রকৃত দোষী যেন উপযুক্ত শাস্তি পায়৷ এখন দেখার বিষয় সত্যঘটনা উদ্ঘাটনে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top