News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতিতে আসতে চলেছেন এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা
Image

রাজনীতিতে আসতে চলেছেন এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ রাজ্যের এক সময়ের ত্রাস সৃষ্টি কারী জঙ্গি নেতা অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) এর সুপ্রিমো রঞ্জিত দেববর্মা বন্দী দশা থেকে মুক্ত হওয়ার পর এখন রাজ্যের রাজনৈতিক পরিমন্ডলে আসতে চলেছেন৷ এই প্রথম তিনি সাংবাদিক সম্মেলনে করে এটিটিএফ এর বিভিন্ন সময়ের আত্মসমর্পণকারী জঙ্গিদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক শক্তি প্রদর্শনের জানান দিলেন৷ আজ আচমকা সাংবাদিক সম্মেলন ডেকে আগরতলা প্রেস ক্লাবে রঞ্জিত দেববর্মা সাংবাদিকদের জানান, মূলত চার দফা দাবী নিয়ে বিভিন্ন সময় আত্মসমপর্ণকারী এটিটিএফ জঙ্গিরা ঐক্যবদ্ধ হচ্ছে৷ আগামী ২১ অক্টোবর সিধাই থানাধীন রাজ্যের এক সময়ের বৈরি অধ্যুষিত প্রত্যন্ত গ্রাম এসরাই এ প্রথম আন্তর্জাতিক সম্মেলনের ডাক দেওয়া হয়েছে৷ এই সম্মেলনে স্বাভাবিক জীবনে ফিরে আসা এটিটিএফ জঙ্গিদের আড়াই হাজার প্রতিনিধি যোগ দেবেন৷ বেশ কয়েক মাস আগে কারাগার থেকে মুক্তি পাবার পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জিত দেববর্মা বলেন, আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ তাছাড়া তারা নিরাপত্তা হীনতায়ও ভুগছেন৷ সরকার তাদের বিষয়ে কার্যত উদাসীন৷ একেই সঙ্গে এনএলএফটির সঙ্গে এবং বাকি যে সমস্ত জঙ্গি সংগঠন এখনও তাদের পরবর্তী কর্মসূচী চালিয়ে যাচ্ছে তাদের সঙ্গে শান্তিচুক্তি দ্রুত রূপায়ন করা প্রয়োজন৷ ২১ অক্টোবরের প্রস্তাবিত সম্মেলনে আত্মসমর্পণকারী এটিটিএফ জঙ্গিরা তাদের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবেন৷ উল্লেখ করা যেতে পারে রাজ্যের বিভিন্ন এলাকায় এটিটিএফ বিভিন্ন সময় প্রচুর গণহত্যা করেছে৷ প্রচুর সুরক্ষা কর্মীও তাদের হাতে প্রাণ হারিয়েছেন৷ যদিও রঞ্জিত দেববর্মা অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় মামলা প্রত্যাহার করে নেবার দাবী করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top