News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতার পালাবদলের লক্ষ্যে ঘঁুটি সাজাতে দিল্লী পাড়ি দিচ্ছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব
Image

ক্ষমতার পালাবদলের লক্ষ্যে ঘঁুটি সাজাতে দিল্লী পাড়ি দিচ্ছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে ক্ষমতার পালাবদলের লক্ষ্যে ঘুঁটি সাঁজাতে রবিবার থেকে বিজেপির জাতীয় কার্যকারিনি কমিটির বৈঠকে অংশ নিচ্ছেন প্রদেশ নেতৃবৃন্দ৷ প্রদেশ বিজেপির কোর কমিটির সদস্যদের পাশাপাশি ছয় বিধায়ক ঐ বৈঠকে অংশ নেবেন৷ নয়াদিল্লির তালকোটরা স্টেডিয়ামে দুই দিনের বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থাকবেন৷ ইতিমধ্যে বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব ও রাজ্য প্রভারী সহ কোর কমিটির বেশ কয়েকজন সদস্য দিল্লি পৌঁছে গেছেন৷ কয়েকজন বিধায়কও দিল্লি রওনা দিয়েছেন৷ আগামীকাল বাকি সদস্য ও বিধায়করা দিল্লি যাচ্ছেন৷ এই বৈঠকে আলাদা ভাবে রাজ্যের বিধানসভা নির্র্বচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথে প্রদেশ নেতৃবৃন্দ আলোচনা করবেন৷ এদিকে, আগামী ডিসেম্বর মাসে বিজেপির জাতীয় কার্যনির্র্বহি কমিটির বৈঠক রাজ্যে অনুষ্ঠিত হতে পারে৷ সূত্রের দাবি, আগামী বিধানসভা নির্র্বচনকে লক্ষ রেখে বিজেপি এই বৈঠকটি রাজ্যে অনুষ্ঠিত করার জন্য চিন্তা ভাবনা করছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top