News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে বেলাইন প্যাসেঞ্চার ট্রেনের দু’টি বগি
Image

পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে বেলাইন প্যাসেঞ্চার ট্রেনের দু’টি বগি

আগ্রা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| শনিবার ভোর ৪টে নাগাদ উত্তর প্রদেশের আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় আগ্রা-গোয়ালিয়র প্যাসেঞ্চার ট্রেনের দু’টি বগি| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই, কারণ প্যাসেঞ্জার ট্রেনটি খালি ছিল| রেল সূত্রের খবর, শনিবার ভোর ৪টে নাগাদ আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় আগ্রা-গোয়ালিয়র প্যাসেঞ্চার ট্রেনের দু’টি বগি| কামরা পরিষ্কার করার জন্য ট্রেনটি কারশেডে নিয়ে যাওয়া হচ্ছিল, আচমকাই আগ্রা-গোয়ালিয়র প্যাসেঞ্চার ট্রেনের দু’টি বগি বেলাইন হয়ে যায়|
উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহে বারবার লাইনচ্যুত হয়েছে ভারতীয় রেল| গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর উত্তর প্রদেশের সিতাপুর জেলায় ঠিক একই জায়গায় লাইনচ্যুত হয় দু’টি ট্রেন| তার আগে চলতি মাসের ৭ তারিখ শোনভদ্র জেলায় লাইনচ্যুত হয়ে যায় শক্তিকুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা| তার আগে আগস্ট মাসের ২৩ তারিখ ঔরাইয়া জেলায় লাইনচ্যুত হয়ে যায় দিল্লিগামী কৈফিয়াত্ এক্সপ্রেসের ৯টি কামরা| এখানেই শেষ নয়, আগস্ট মাসের ১৯ তারিখ খাতৌলি জেলায় বেলাইন হয়ে যায় পুরী-হরিদ্বার উত্কল এক্সপ্রেসের ৬টি বগি| মর্মান্তিক এই রেল দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়, আহত হন অন্তত ৮০ জন|

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top