হায়দ্রাবাদ, ১৯ সেপ্টেম্বর (হি.স.): ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে না পারার জন্য স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে মারল স্বামী। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে। মৃতা হারিকার অভিভাবকেরা স্থানীয় এলবি নগর থানায় এই হত্যাকান্ডের অভিযোগ দায়ের করেছেন। হারিকার বাবা-মায়ের অভিযোগ জামাই ঋষি কুমার তাদের মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। তারা আরও অভিযোগ করেন যে বিয়ের পর থেকেই পণের জন্য তাদের মেয়ের উপর অমানবিক শারীরিক ও মানসিক অত্যাচার চালাত ঋষি কুমার।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। ঋষি কুমারের বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির ৩০৪(বি) ও খুন করার অভিযোগে ৩০২ ধারায় মামলা রজু করেছে পুলিশ। এই হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে পুলিশ।
তেলেঙ্গানায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















