নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ সেপ্ঢেম্বর৷৷ একই দিনে দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা তেলিয়ামুড়া শহরে৷ প্রথম ঘটনা ঘটে আজ সকাল নয়টায় তেলিয়ামুড়া থানাধীন কড়ইলং চৌমুহনীতে ও দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে চাকমাঘাটের মহারানীপুর এলাকায়৷ জানা যায় তেলিয়ামুড়া থানায় কর্মরত কনস্টেবল দিলিপ দাস কর্তব্যরত অবস্থায় সকালে সানস্ট্রোকে মারা যান৷ তাঁকে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় পরবর্তী সময়ে ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ জানা যায় তার বাড়ী তেলিয়ামুড়া মোহড়ছড়া এলাকায়৷
অপরদিকে মহারানীপুর থেকে অগ্ণিনির্বাপক দপ্তরে খবর আসে যে একব্যক্তি রাস্তার পাশে একান্ত অচৈতন্য অবস্থায় পরে রয়েছে৷ দমকল বাহিনী তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তখন কর্তব্যরত চিকিৎসকতাকে মৃত বলে ঘোষণা করে৷ জানা যায় এই ব্যক্তির নাম গোপাল চক্রবর্তী, বয়স (৪২)৷ আজ বিকাল চার ঘটিকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপালের৷ তার বাড়ী মহারানীপুর এর কালীবাড়ী সংলগ্ণ এলাকায়৷ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷ তিনি পেশায় চালক৷

দুইজনের অস্বাভাবিক মৃত্যু
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















