News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের সব স্কুল শিক্ষককে বি-এড ডিগ্রি নিতেই হবে : হিমন্তবিশ্ব শর্মা
Image

অসমের সব স্কুল শিক্ষককে বি-এড ডিগ্রি নিতেই হবে : হিমন্তবিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ সেপ্টেম্বর (হি.স.) : দুই বছরের ভিতর সব স্কুল শিক্ষককে বি-এড ডিগ্রি নিতেই হবে। প্ৰয়োজনে পড়াশুনার জন্য দু-বছরের জন্য সবেতন ছুটি দেওয়া হবে। ছুটিতে থেকেও তাঁরা পাবেন পুরো বেতন। তবু সম্পূর্ণ করতে হবে বি.এড। বিধানসভার চলতি সপ্তমদিনের অধিবেশনে এই ঘোষণা করেছেন অসমের শিক্ষামন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা।

শিক্ষকদের বদলি সম্পর্কে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, এ ক্ষেত্রে কেবল মহিলা শিক্ষিকাদের ছাড় দেওয়া হয়েছে। যদি কোনও মহিলা দুৰ্গম অঞ্চলের স্কুলে শিক্ষকে পদে থাকেন এবং তিনি যদি তাঁকে বদলির জন্য আবেদন করেন তা হলে তাঁকে অন্যত্র সুবিধাজনক স্থানে বদলি করা হবে। তাঁর জায়গায় স্থানান্তরিত করা হবে কোনও পুরুষ শিক্ষককে। এভাবে যদি কোনও পুরুষ শিক্ষক নানা অজুহাত তুলে তাঁর বদলি চান, তা হলে তা সরকার গ্রাহ্য করবে না, তা-ও স্পষ্ট করে দেন শিক্ষামন্ত্রী ।

এদিন তিনি আরও বলেন, শিক্ষা বিভাগের পর এবার স্বাস্থ্য বিভাগেরও গুণোৎসব হবে। আগামী জানুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হবে। শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের পড়াশুনা স্কুলগুলির পরিকাঠামো এবং সর্বোপরি শিক্ষকদের গুণোগত মান নির্ধারণ করে এর উপর পর্যালোচনা করাই ছিল গুণোৎসবের উদ্দেশ্য। এবার থেকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাঁর স্বাস্থ্য বিভাগের মানোন্নয়ন করা তাঁর কর্তব্য বলে সদনকে জানান স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top