News Flash

  • Home
  • Uncategorized
  • থানেতে দুই সন্তানকে আগুনে পুড়িয়ে মেরে আত্মঘাতী মা
Image

থানেতে দুই সন্তানকে আগুনে পুড়িয়ে মেরে আত্মঘাতী মা

থানে, ১১ সেপ্টেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের থানের কল্যাণ সিটিতে দুই সন্তানকে আগুনে পুড়িয়ে মেরে নিজেও গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন মা। মৃত যুবতির নাম অনিতা কানোজিয়া (২৯), দুই সন্তান ২ বছরের নন্দিনী ও ৯ মাসের দুর্গেশ। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতির স্বামী অজয় কানোজিয়া।
জানা গেছে, যুবতির স্বামী ব্যবসার কাজে খাদাকপাদা যাওয়ার পরই এই ঘটনা ঘটে। লন্ড্রির দোকান রয়েছে অজয় কানোজিয়ার। আর্থিক অভাব অনটনের কারণেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। থানে থানার পুলিশ আধিকারিক সুখদা নারকার বলেন, “অনিতার স্বামী অজয় কানোজিয়া রবিবার বিকেলে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। দুই সন্তানের জন্য অজয়কে দুধ আনতে বলেন অনিতা। পৌনে আটটা নাগাদ অজয় বাড়ি পৌঁছে বাইরে থেকে স্ত্রীকে ডাকেন। কিন্তু, কোনও সাড়া পাননি। দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। পরে জানালা দিয়ে অজয় ঘরে ঢোকেন। দেখেন যে দুই সন্তান ও স্ত্রীর জ্বলন্ত মৃতদেহ পড়ে রয়েছে।”
পুলিশ আধিকারিক আরও জানান, সন্তান ও স্ত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখে অজয় পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অজয় জানিয়েছেন, সংসারের আর্থিক অভাব অনটনের কথা তাঁর স্ত্রী সবসময় বলত। আর সেই কারণেই এই ঘটনা ঘটতে পারে। ঘটনায় মৃত যুবতির বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top